রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠন:সভাপতি পাংশার ফিরোজ, সাধারণ সম্পাদক গোয়ালন্দের হুমায়ুন নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

ফরিদপুর জেলা জাকের পার্টির নেতাকে কুপিয়ে জখম

হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমান জাদু মিয়া

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়াকে (৪২) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ জুলাই) ভোরে জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মশিউর রহমান ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি জেলা শহরের কমলাপুর তেঁতুলতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষ করে জেলা শহরের ভাড়া বাসা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে রওনা হন মশিউর রহমান। বাসা থেকে বের হতেই মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা তিনজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

এ সময় তাকে চাপাটি দিয়ে কুপিয়ে দুই হাতের কব্জিতে জখম করে পালিয়ে যায় তারা। যাওয়ার সময় মশিউরের কাছে থাকা মোবাইলফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের লোকজনসহ অন্যান্য লোকজন তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag
আরও খবর