ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি

দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।

দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরফিকেশনের নামে দেশব্যাপী সহজ-সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ সদস্যবৃন্দ।

২৬ জুলাই দুপুর ১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, পিপিএম। এই সময়ে পুলিশ সুপার বলেন যে, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রাজশাহী সহ সারা বাংলাদেশে তাদের প্রতারণার জাল বিস্তার করে পাসপোর্ট ভেরিফিকেশনের সেবা প্রত্যাশীদের নিকট ভুয়া স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশের পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে মানুষের সাথে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছে। তথ্য প্রযুক্তির সাহায্যে দিনাজপুর এর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ্-আল-মাসুমের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোঃ জিন্নাহ্ আল মামুন এর পরিকল্পনা ও নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মাওলা শাহ্, এসআই (নিঃ) মোঃ শামীম হক, এসআই (নিঃ) ইন্দ্রমোহন রায়, এসআই (নিঃ) মোঃ দুলু মিয়া সহ কোতয়ালী থানার অফিসার ও ফোর্সের সহযোগিতায় ধারাবাহিক অভিযানের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানাধীন হরিহরপুর (কাউয়াপাড়া) গ্রামস্থ মোঃ মোসলেম উদ্দিনের ছেলে প্রতারক চক্রের সদস্য  মোঃ আসিকুর ইসলাম আশিক (২৬) কে গত ২৫ জুলাই রাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে জানা যায় যে, ই-পাসপোর্ট, বাংলাদেশ ভলান্টিয়ার গ্রæপে যুক্ত হয়ে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের ফেসবুক একাউন্ট পাসপোর্ট আবেদনপত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভুয়া এসবি বা ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন, হোয়াটস্ অ্যাপ, ম্যাসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজেটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে বিকাশ, নগদ, রকেট, উপায়, ডাচ বাংলা সহ বিভিন্ন মাধ্যমে টাকা গ্রহণ করে পরবর্তীতে পাসপোর্ট সেবা গ্রহীতাদের নম্বর বøক করে দেয়।

গত ৬ মাসে মোবাইল এ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে নগদে এগারো লক্ষ টাকা এবং ডাচ্ বাংলা এ্যাকাউন্টের মাধ্যমে এক লক্ষ বাইশ হাজার চুরানব্বই টাকা আত্মসা করার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে। আসামীর আসিকুর এর নামে বেনামে অসংখ্য সিম থাকার তথ্য পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত সিমের আইএমই চেক করলে ৩০-৪০টি মোবাইল নম্বর পাওয়া যায়। যা বিভিন্ন সময়ে বিভিন্ন সিম ব্যবহার করে দিনের পর দিন প্রতারণা চালিয়ে আসছিল। উক্ত বিষয়ে ২৬ জুলাই দিনাজপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৭০/৪০৬/৪১৯/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৭৪/৫৯৩।

Tag
আরও খবর