চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2023 08:13:56 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৩-এর ফলাফল উন্মোচনকালে তিনি বলেন, ‘আপনার বাচ্চাদের অন্য ব্যক্তির বাচ্চাদের সাথে তুলনা করবেন না বরং তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশ করতে দিন।’

পরীক্ষায় অকৃতকার্য হওয়া সন্তানদের পড়ালেখায় মনোযোগী হতে অভিভাবকদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ‘তাদের তিরস্কার করবেন না, বরং তাদের আরও স্নেহ এবং ভালবাসা দিন যাতে তারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে।’

শিক্ষা এমন একটি সম্পদ যা কেড়ে নেওয়া যায় না উল্লেখ করে শে হাসিনা বলেন, ‘এটা (শিক্ষা) সবসময় প্রয়োজন হবে। তাই শিক্ষার প্রতি আপনাদের (অভিভাবকদের) আরও আন্তরিক হতে হবে। আমি আপনাদের অনুরোধ করছি আপনার সন্তানরা কোথায় যায় এবং তারা কী করে সে দিকে মনোযোগ দিন।’

শেখ হাসিনা এবারের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী বছরের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি ব্যর্থ ছাত্রদের বলব, হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষকে বেশি কষ্ট দেয়। বরং, আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও ভাল উপায়ে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন।’

তিনি বলেন, ‘তুমি অকৃতকার্য হয়েছ কিন্তু যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা কর তবে তুমি ভাল ফলাফল পেতে পার।’

অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে সেদিকে শিক্ষকদের আরও মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী।

পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।

শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এখন আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে এবং আমাদের শিশুরা যাতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’

দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘এরা (ছাত্র) আমাদের ২০৪১ সালের উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কারিগর। চতুর্থ শিল্প বিপ্লবের (৪ আইআর) কথা মাথায় রেখে আমাদের দক্ষ হতে হবে।’

তিনি বলেন, ‘আজকের ছাত্র হবে আগামী দিনের মূল ভূমিকা পালনকারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এর আগে তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণের পর ফলাফল প্রকাশ করেন।

নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে নিজেদের রোল নন্বর এবং রেজিস্ট্রেশন নন্বর দিয়ে পরীক্ষার ফল জানতে পারবে।

এছাড়ও, শিক্ষার্থীরা ১৬২২২ এ এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল জানতে পারবে।

এক্ষেত্রে পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ssc<> শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে <> রোল নন্বর <> তারপর পরীক্ষার বছর লিখে ১৬২২২ নন্বরে সেন্ড করলে পরীক্ষার ফল জানতে পারবে।

উদাহরণ স্বরুপ, একজন শিক্ষার্থীকে SSC<>DHA<>ROLL<>YEAR লিখতে হবে। মোবাইলের মেসেজ অপশনে পরীক্ষার ফল পাওয়া যাবে।

২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১০,২৪,৯৮০ জন বালক ও ১০,৫৩,২৪৬ জন বালিকাসহ প্রায় ২০,৭৮,২১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন। সূত্র: বাসস

আরও খবর