চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আইসিএফএমইএম-২০২৩ শীর্ষক আন্তর্জাতিক সন্মেলন অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল গত ২৬ জুলাই (বুধবার) তুরস্কের ইস্তাম্বুল নিসান্তাসি ইউনিভার্সিটি এবং ভারতের রামবাল রিসার্চ ইনস্টিটিউট ও পল্লবন ইঞ্জিনিয়ারিং কলেজ এর সাথে যৌথভাবে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফাঙ্কশনাল ম্যাটেরিয়ালস্ ফর এনার্জি এন্ড ম্যানুফ্যাকচারিং (আইসিএফএমইএম)-২০২৩’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। 

উক্ত সম্মেলনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের চেন্নাইস্থ আন্না ইউনিভার্সিটির প্রফেসর ড. কালাইসেলভাম। 

সম্মেলনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. ইলহামি কোলাক, প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস, ড. পাওলো ক্যাচিম, ড. আলা এল দীন মাহমুদ, প্রফেসর ড. মো. শামীম আহসান, প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ড. হাফিজ মুহাম্মদ আলী এবং ড. ওয়েন চেং লাই। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে সর্বমোট ৬টি দেশ (দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভারত, বাংলাদেশ, ইউক্রেন এন্ড ইথিওপিয়া) থেকে মোট ৭২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। 

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্মেলনটি হাইব্রিড মোডে (সশরীর এন্ড ভার্চ্যুয়াল) পরিচালিত হয়, যেখানে সম্মেলনের ভেন্যু হিসাবে ভারতের পল্লবন ইঞ্জিনিয়ারিং কলেজকে ব্যবহার করা হয়। উক্ত আন্তর্জাতিক সম্মেলনে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কো-অর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন ইলেক্টনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. শামীম আহসান। আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত গবেষণা প্রবন্ধগুলো যথাযথভাবে রিভিউ করার পর স্কপাস ইনডেক্সড জার্নাল ম্যাটেরিয়ালস্ সায়েন্স ফোরামে প্রকাশিত হবে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি বৃদ্ধি করবে বলে আয়োজকরা জানান।

Tag
আরও খবর