মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

একমত একজোট আদর্শই নীতি হোক এই স্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশন দীর্ঘ ৫ বছর ধরে গঠনতন্ত্র অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের সর্বসম্মতিক্রমে বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে (১৫ সেপ্টেম্বর ২০২২) শহরের পৌর এ্যডওয়ার্ড পার্কে  এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের সিনিয়র সদস্য মোঃ রতন মন্ডল এর সভাপতিত্বে সংগঠনের সাবেক সভাপতির বিবৃতি অনুসারে বিগত কার্যনির্বাহী কমিটির বাৎসরিক অর্থ বছরের হিসাব নিকাশ প্রদান করেন।

এসময় সংগঠনের সিনিয়র সদস্য মোঃ রতন মন্ডল এর সভাপতিত্বে এবং উপস্থিত সাধারন সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে গঠনতন্ত্র অনুযায়ী পুনরায় বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।


কমিটিতে মোঃ রাফিউল ইসলাম সোহেলকে সভাপতি, মোঃ আব্দুর রহিম জয়’কে সাধারণ সম্পাদক এবং মোঃ বাবু মিয়া’কে সাংগঠনিক সম্পাদক করা হয়।


এরপর বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির পক্ষথেকে বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ও জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সুলতান মাহমুদ খান রনি এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার সাংস্কৃতিক ও নাট্য বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুল হাসান মুনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময় কালে বগুড়া জেলা ক্যামেরাম্যান এসোসিয়েশনের সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে পাশে থাকার আশ^াস দেন।


Tag
আরও খবর