বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা কচুয়ায় প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র পথ...... যুবদল নেতা রাকিব রাসেল ইউএনওর ছবি ব্যবহার করে 'ফেক ফেসবুক আইডি' খুলে সরকারি কর্মকর্তাসহ সাংবাদিকদের নামে অপপ্রচার বগুড়ায় আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, জরিমানা- সিলগালা আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম আগ্রাবাদে জামায়াতের বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষ , গাড়ী ভাঙচুর

চট্টগ্রাম মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল




চট্টগ্রাম নগরীর  ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় পুলিশ ও জামায়াত-শিবির নেতাকর্মী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের একজন সহকারী কমিশনার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।   ভাঙচুর হয় পুলিশের একটি ভ্যানসহ কয়েকটি যানবাহন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে আগ্রবাদ চৌমুহনী মোড় এলাকায়  কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা,  জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমানসহ সকল বন্দীদের মুক্তি ,  দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ন্ত্রনের দাবীতে ও সাংবিধানিক অধিকার সভা- সমাবেশ করতে না দেওয়া প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ  হিসাবে চট্টগ্রাম মহানগর জামায়াতে  একটি বিক্ষোভ মিছিল আগ্রাবাদ থেকে চৌমুহনী মোড়ে এলে   পুলিশের সাথে সংঘের্ষ  ঘটে।

জানা গেছে, জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড় এলাকা থেকে মিছিল শুরু করে। মিছিলটি চৌমুহনী মোড় এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নেতারা বক্তব্য রাখেন। এরপর সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার জসিম উদ্দিন গণমাধ্যমকে  বলেন, জামায়াত-শিবিরের হামলায় বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পরপরই স্হানীয় একজন কাউন্সিলের নেতৃত্বে  আগ্রাবাদ এলাকায়  যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রর্দশন করে।




আরও খবর