চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের ভৈরবে ৩০ কেজি মাদকসহ ২ গাঁজা ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট কারে করে পাচারের সময় ৩০ কেজি গাঁজাসহ মো. কামরুল ইসলাম (৩২) ও মারুফ হাসান (২০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।


শনিবার (২৯ জুলাই) সকালে ভৈরবের নাটালের মোড় এলাকায় প্রাইভেটকারটিতে তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. কামরুল ইসলাম নরসিংদী জেলার মাধবদীর ছোট গদাইর চর গ্রামের মৃত রওশন আলীর ছেলে এবং মারুফ হাসান পাবনা জেলার ইশ্বরদী উপজেলার জয় নগর গ্রামের মোস্তাব আলী মুনের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এই অভিযানে নেতৃত্ব দেন।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরবের নাটালের মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি প্রাইভেট কার আটক করে সেটিতে তল্লাসি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী মো. কামরুল ইসলাম ও মারুফ হাসানকে আটক ও প্রাইভেট কারটি আটক করে জব্দ করা হয়।



র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।


এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর