ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

সিএনএন বাংলা-র প্রতিনিধি সম্মেলন ও সাংবাদিক কর্মশালা সম্পন্ন "

সিএনএন বাংলা-র প্রতিনিধি সম্মেলন অতিথিদের সাথে সাংবাদিকবৃন্দ

 




দেশের জনপ্রিয়  অনলাইন নিউজ পোর্টাল সিএনএন বাংলা-র প্রতিনিধি সম্মেলন কক্সবাজার  তারকা হোটেল সি ওয়ার্ল্ডের ভিআইপি হলে বর্ণাঢ্য আয়োজনে  মধ্যে দিয়ে সম্পন্ন হয়।

শনিবার   ২৯ জুলাই   সম্পাদক তৌহিদ বেলাল'র সভাপতিত্বে দিনব্যাপি এ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক , বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

সিএনএন বাংলা-র নির্বাহী সম্পাদক মোঃ সালাহউদ্দিন কাদের ও দৈনিক প্রতিদিন কাগজের বিভাগীয় সম্পাদক ইয়াছমিন মুন্নীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-  ডেইলি বাংলাদেশ ও ডেইলি ইন্ডাস্ট্রির কক্সবাজার জেলা প্রতিনিধি ফরিদুল আলম শাহীন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সা:সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচএম এরশাদ, উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক, এনজিও ফোরামের সদস্য সচিব ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য জাহাঙ্গীর আলম এবং সংসদ টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা কাজি হুমায়ুন কবির।

হাফেজ মুহাম্মদ বজলুর রহমানের অর্থসহ কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- সিএনএন বাংলা-র ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক প্রতিদিনের কাগজ'র স্টাফ রিপোর্টার শাকের বিন ফয়েজ।

সম্মেলনে বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরে বক্তব্য দেন- সিএনএন বাংলা-র ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার নাজমুন নাহার, চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন বাবলা, বিশেষ প্রতিনিধি এমকে আলম চৌধুরী, কক্সবাজার অফিসের স্টাফ রিপোর্টার সেলিম উদ্দীন, চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি শেখ মোহাম্মদ আলাউদ্দিন, লামা-আলিকদম প্রতিনিধি আবদুল মতিন চৌধুরী, স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, স্টাফ রিপোর্টার মুহাম্মদ হেলাল উদ্দিন, আদালত প্রতিবেদক অ্যাডভোকেট আয়েশা আক্তার, চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার রোকনউদ্দিন জয়, টেকনাফপ্রতিনিধি আরাফাত সানি, বান্দরবান নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মুহাম্মদ জয়নাল আবেদিন টুক্কু, মহেশখালী প্রতিনিধি মুহাম্মদ আবুল কাশেম, কর্ণফুলী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ ওসমান হোসাইন, ঈদগাঁও উপজেলা প্রতিনিধি মুহাম্মদ বজলুর রহমান, চকরিয়া উপজেলা প্রতিনিধি মোস্তফা কামালউদ্দিন, কক্সবাজার শহর প্রতিনিধি মুহাম্মদ শওকত আলম, স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌস মুমু, চট্টগ্রাম অফিসের স্টাফ ক্যামেরা পার্সন রুবাইয়াত ফেরদৌস রুবি।

অনুষ্ঠানে কক্সবাজার-চট্টগ্রামের বরেণ্য ৬জন সাংবাদিককে সম্মাননা ও সারাদেশের বাছাইকৃত প্রতিনিধিদের নিয়োগ ও পরিচয়পত্র এবং বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, দেশে বর্তমানে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি কর কালো ও ডিজটাল আইন সংশোধনের জোর দাবি জানিয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়তে অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি কর কালো আইনের খড়া ধারা গুলো বাতিল সহ সকল সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানান।

আরও খবর