রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বিএনপির আগুন সন্ত্রাস প্রতিহত করতে শেখ হাসিনার কর্মিরা ঘরে বসে থাকবেনা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০ জুলাই রবিবার বিকেল সাড়ে ৪ টায় উপশহরের প্রধান সড়কের উত্তর বাজারের একটি অস্থায়ী মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, “বিএনপি-জামায়াত সারাদেশে হত্য, নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিনত করার ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মিরা তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে ঘরে বসে থাকবেনা। তিনি বলেন, ২০১৪ সালের মতো বিএনপি আবার সন্ত্রাস নৈরাজ্য ও গাড়িতে আগুন লাগিয়ে সাধারণ মানুষ হত্যা করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারেক জিয়া দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এখন লন্ডনে বসে আগুন সন্ত্রাসের উষ্কানি দিচ্ছেন। আওয়ামীলীগের প্রতিটি কর্মি-সমর্থক শক্ত হাতে এই আগুন সন্ত্রাসীদের রাজপথে প্রতিহত করবে।”

এমপি শাওন আরো বলেন, “যারা গন পরিবহনে আগুল লাগিয়ে মানুষ হত্যা করেছে তাদের প্রতিহত করতে ২০২৪ সালের নির্বাচনে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বাংলার জনগন আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপিকে সমুচিত জবাব দিবে।”

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজিম উদ্দীন বাবুলের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, আবু তাহের, মেহেদী হাসান মিশু, মো: রাসেল মিয়া প্রমুখ।

এর আগে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মিদের নিয়ে উপশহরের প্রধান সড়কে একটি শান্তি শোভাযাত্রা করেন। এতে কয়েক হাজার নেতা কর্মি অংশ নেন। প্রতিবাদ সমাবেশস্থল একপর্যায়ে জনসভায় রুপ নেন।

Tag
আরও খবর