রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

কুমিল্লা-৭ আসনের অধ্যাপক মো. আলী আশরাফ এমপি'র মহাপ্রয়াণের আজ দুই বছর

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের পাঁচবারের প্রবীণ সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এর আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

২০২১ সালের এই দিনে (৩০ জুলাই) হাজারও নেতাকর্মীদের চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা।

আজ গভীর শ্রদ্ধাভরে নেতাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শত শত নেতাকর্মী। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে  বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

দলীয় ও পরিবার সূত্র জানায়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন অধ্যাপক আলী আশরাফ। তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক ও বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। জীবনের ৭৪ বছরের মধ্যে ৬০ বছরই তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতে। তার জীবনের সোনালি সময়গুলো ব্যয় করেছেন রাজনীতি ও দলের পেছনে। সারাজীবন কাজ করেছেন দল ও মানুষের কল্যাণে। এমনটাই বলেছেন, কুমিল্লার আওয়ামী লীগের নেতাকর্মীরা।

১৯৪৭ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করা অধ্যাপক মো. আলী আশরাফ চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই মুন্সী বাড়ির মরহুম মাওলানা মো. ইসমাইল হোসেন মুন্সী এবং মরহুমা মোসা. শামছুন্নাহার বেগমের একমাত্র ছেলে। আলী আশরাফ ১৯৬২সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করে রাজনীতি অঙ্গণে পা রাখেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) এবং অর্থনীতিতে এমএ পাশ করেন।

১৯৭০ এর পাকিস্তান সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ‘মই’ প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে বিজয়ী না হলেও ‘মাছ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ১৯৭৩ সালের প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছে, তার সকল নির্বাচনেই তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তিনি ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ম বারের মত বিজয় লাভ করেন। ২০০০ সালে সপ্তম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক ছিলেন। ১৯৯২ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলে সেসময় প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মো. আলী আশরাফ। অধ্যাপক মো. আলী আশরাফ প্রথম জাতীয় সংসদ সরকারি হিসাব সম্পর্কিত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সপ্তম জাতীয় সংসদের অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ডেপুটি স্পীকার, নবম জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দশম জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রলায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৃত্যুকালীন সময়ে একাদশ জাতীয় সংসদে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতির পদে ছিলেন।

আরও খবর