অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক

সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন- প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ।


সোনাগাজীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন  সোনাগাজীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ। 


এসময় মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের জীবন এবং কর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন, লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ সোনাগাজীর শারীরিক অক্ষম বা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করার ঘোষণা দেন।


সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩১শে জুলাই (সোমবার) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সৈয়দ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় এসময়  মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে  বক্তব্য রাখেন  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার ও আওয়ামিলীগ নেতা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম কাজী, মুক্তিযোদ্ধা কবির আহমদ, ফারুক আহমদ, আবদুল মতিন।


এসময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেম্বার, মুক্তিযোদ্ধা নুরুল আলম মেম্বার, আবু বক্কর ছিদ্দিক গেরিলা মেম্বার সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ। 


উল্লেখ্য যে, জাহাঙ্গীর ফিরোজ একজন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী, তিনি যুক্তরাজ্যের লন্ডন শহরে বসবাস করেন, তিনি যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, নেপাল সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৬শতাধিক শারীরিক অক্ষম বা প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা করেছেন এবং তার মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তাকে প্রতিবন্ধীর বন্ধু বলা হয়।

Tag
আরও খবর