নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার বগুড়ায় বিক্রির সময় গাঁজাসহ কারবারি গ্রেফতার কটিয়াদী ও পাকুন্দিয়া থেকে সাড়ে চার শতাধিক লগি-বৈঠা জব্দ ইবনে সিনার বিরুদ্ধে অনবরত অপপ্রচারের পেছনে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র? গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ

খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-08-2023 04:05:25 am

ভেজাল প্রতিরোধ ও পুষ্টিমান বজায় রাখতে বাজারে আর খোলা সয়াবিন বিক্রি করা যাবে না। মঙ্গলবার (১ আগস্ট) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করতে মাঠে থাকছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


গত ২৬ জুলাই এক কর্মশালায় এ বিষয়ে অভিযানের কথা জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।


তিনি বলেন, আইন অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করতে হবে। খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। আমরা এটি বিক্রি বন্ধে মাঠে নামব। সারাদেশে একযোগে এই অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ভোক্তা অধিকারকে সহযোগিতা করবে জাতীয় হার্ট ফাউন্ডেশন।


এদিকে ‌কনজুমারস এসােসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ করলে যারা ২০০-২৫০ গ্রাম করে কিনে, তাদের জন্য সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাজারে ২৫০-৫০০ গ্রামের প্যাকেট সহজলভ্য করতে হবে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা উচিত।


এর আগে, গত বছরের ২০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৩১ জুলাইয়ের পর বাজারে আর খোলা সয়াবিন তেল বিক্রি করা যাবে না। সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামছে। 


দেশচিত্র/সায়েম