নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

চকরিয়ায় লেগুনা গাড়ি চালক রিজভী খু*নে*র ঘটনায় আদালতে ৮জনের বিরুদ্ধে মামলা

চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্ট এলাকায় ছুরিকাঘাতে লেগুনা গাড়ির চালক মিজবাহ উদ্দিন রিজভী খুনের ঘটনায় সোমবার আদালতে ৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মাতা চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাইজকাকারা এলাকার নুরুল আমিনের স্ত্রী হাছিনা বেগম বাদি হয়ে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি রুজু করেছেন। 


মামলার এজাহারে কাকারা ফুলেরছড়া এলাকার দেলোয়ার হোসেন এর ছেলে নেজাম উদ্দিন, কাকারা পাহাড়তলী এলাকার মোহাম্মদ কালুর ছেলে আরিফুল ইসলাম, শাহ আলমের ছেলে রাকিবুল ইসলাম রাহাত, মাইজকাকারা এলাকার বাদশা মিয়ার ছেলে নাছির উদ্দিন, কাকারা মসজিদের রাস্তার মাথা এলাকার মোহাম্মদ নোমান এর স্ত্রী কোহিনুর ইয়াছমিন খুকি, কাকারা পাহাড়তলী এলাকার নুরুল আমিনের ছেলে রিয়াজ উদ্দিন, চকরিয়া পৌরসভার কাজিরপাড়া গ্রামের টুকু মিয়ার ছেলে নুরুল আমিন ড্রাইভার ও কাকারা পাহাড়তলী এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে রফিককে আসামি করা হয়েছে।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. শহিদুল্লাহ চৌধুরী। তিনি বলেন, আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন বাদির দায়ের করা এজাহার আমলে নিয়ে আগামী তিনদিনের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় চকরিয়া থানায় কোন মামলা রুজু হয়েছে কী না জানাতে নির্দেশ দিয়েছেন। 



নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত ২৮ জুলাই শুক্রবার রাত ১২টার পর থেকে লেগুনা গাড়ির চালক রিজভীর মরদেহ কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত সড়কের পাশে পড়ে থাকে। খবর পেয়ে পরদিন শনিবার সকালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত মিজবাহ উদ্দীন রিজভী (২২)। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।


পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করেন স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। 


কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, নিহত রিজভী ৪ বছর আগে বরইতলী থেকে সাবেকুন নাহার নামের এক নারীকে বিয়ে করেন। এরপর সেখানে গাড়ি চালানোর সুবাদে হারবাং স্টেশন এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক সন্তান রয়েছে। 



নিহতের স্ত্রী সাবেকুন নাহার বলেন, সহকর্মী একজন গাড়ি চালকের সঙ্গে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। এরই জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে। 

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে