মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

অনলাইন জুয়ার ফাদে হারাচ্ছে সবই


অনলাইন জুয়া মরণব্যাধি 

বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে, বা অন্য কিছু নিয়ে ‘বাজি’ ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু দেয়ার চল রয়েছে। আবার অনেক ক্লাব, অভিজাত এলাকা এমনকি ঘরের ভেতরে জুয়ার আসর বসার ঘটনাও নতুন নয়। তবে এই জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে নতুন রূপ পেয়েছে। এ কারণে ঘরে বসেই মানুষ অনলাইনে বিভিন্ন জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারছেন। জেলা শহরগুলোর পাশাপাশি উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে এ রুপ আরো ভয়াবহ আকারে ধারণ করা হয়ে হয়েছে। টাকা লেনদেন এর ক্ষেত্রে অনলাইন মোবাইল ব্যাংকিং এর ব্যাবহার লক্ষ্য করায় তাতে টাকা উইথড্র ও ডিপোজিট দুটোই করা যাচ্ছে খুব সহজে হাতের মুঠোই।  এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রসহ নানা বয়সী মানুষজন । শহরের বেশ কিছু উপজেলা ও গ্রামে মরণব্যাধির মতো ছড়িয়ে পড়ছে এ নেশায় । অনেকে বাড়ির শেষ সম্পত্তি বিক্রি করে পথে নেমে পড়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক এক কলেজ ছাত্রের সাথে কথা বলে জানা যায় যে সে এক বড় ভাইয়ের মাধ্যমে এ অনলাইন বেটিং সাইটের সন্ধান পায় । সেখানে প্রথমে টাকা ডিপোজিট করে বেটিং করে , পরবতীতে এটি তার নেষায় পরিণত হয়ে যায় । এভাবে বাবা মায়ের কাছে মিথ্যা, বন্ধুবান্ধবের কাছে ঋণ নিয়ে প্রায় লাখখানেক এর মতো  টাকা সে বাজিতে হেরেছে । 


এই গল্প শুধু কলেজ ছাত্রের নয় । শহর পেরিয়ে এখন গ্রামে গঞ্জেও এ অনলাইন জুয়ায় মেতেছেন স্বল্পসময়ে অধিক টাকা উপার্জনের আশায় । দিনমজুর, বাবসায়ী হতে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন এ ডিজিটাল প্রতারণায় ।  গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হাফিজ আক্তার বলেন, সাইটগুলোতে বিভিন্ন ক্রিকেট খেলায় নির্দিষ্ট ওভার বা বলে কত রান হবে অথবা নির্দিষ্ট ম্যাচটি কোন দল জিতবে, তার ওপর ১:৩ অনুপাতে বেটিং করা হয়। সাধারণ ইউজার নির্দিষ্ট টার্গেট করা রান বা তার নির্দিষ্ট দল জিতলে তিন গুণ পিবিইউ বা বেটিংয়ের শর্ত অনুসারে পিবিইউ ফেরত পায়। এভাবেই বেটিং বা অনলাইন জুয়া পরিচালনা হয়। জুয়া সাইটগুলোর অ্যাডমিন কারা জানতে চাইলে তিনি বলেন, ‘অনলাইন জুয়া (বেটিং) খেলাগুলোর সাইটের অ্যাডমিন রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতে। দেশে থাকা মাস্টার এজেন্টরা তাদের কাছ থেকে পিবিইউ নিয়ে খেলাগুলো পরিচালনা করছে। পুরো চক্রকে ধরতে পারলে ধারণা করা যাবে টাকার পরিমাণ অনেক বড়।


এ মরণব্যাধি থেকে বাচতে হলে প্রয়োজন প্রশাসনের প্রয়োজনীয় তদারকি ও পদক্ষেপ । প্রশাসন এ ব্যাপারে আরেকটু তদারকি বাড়ালে নিমূল করা সম্ভব ।এর পাশাপাশি পারিবারিক সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়ে হাফিজ আক্তার বলেন, ‘অনলাইন জুয়া সাইটগুলো বিটিআরসি বন্ধ করছে। তারপরও বলব প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে। জুয়ার মাধ্যমে অর্থ বিদেশে পাচার হচ্ছে। একমাত্র পারিবারিক ও সামাজিক সচেতনতার মাধ্যমেই তা বন্ধ করা সম্ভব।’

আরও খবর


6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে