দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

জাতির পিতার সমাধিসৌধে যবিপ্রবি পরিবারের শ্রদ্ধা



শোকাবহ আগস্ট-২০২৩ উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।


আজ মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত কয়েক বছর যাবৎ জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু করে যবিপ্রবি।


যবিপ্রবি ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পরে যবিপ্রবি শিক্ষক সমিতি, যবিপ্রবি ছাত্রলীগ, কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটিও জাতির পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতির কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির উাপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন।


এদিকে শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষে আগামী ১৫ আগস্ট সূর্যোদয়ক্ষণে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ, পরে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে। এ ছাড়া ওই দিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করা হবে। শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারকে নিত্য-প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি নিয়েছে যবিপ্রবি কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ আগস্ট অনুষ্ঠেয় ওই কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।  


জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, ড. তানভীর ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, ড. মো. হাফিজ উদ্দিন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, শোকাবহ আগস্ট পালন সংক্রান্ত কমিটির সদস্য সচিব ডা. দীপক কুমার মন্ডল, কর্মচারী সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক মো. রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানগণও উপস্থিত ছিলেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোসাব্বির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর