আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

দীর্ঘ অপেক্ষার পরে সমাবর্তন পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

সর্বশেষ ২০১৯ সালে একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইতোমধ্যেই সমাবর্তনের জন্য প্রস্তুত রাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হয়েছে। আচার্য প্রদত্ত সময় অনুযায়ীই হবে সমাবর্তন। 

সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে। তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবদুস সোবহানের আশ্বাসে ২০১৮ সালে ও ২০১৯ সালে যথাক্রমে দশম ও একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

বিগত প্রায় ৪ বছরে আর কোনো সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষার্থীরা। অবশেষে ২০২৩ সালের নভেম্বরের দিকে সমাবর্বিতনের আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়েরই উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। 

 

সমাবর্তন বিষয়ে অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, 'মহামান্য রাষ্ট্রপতি যখন সময় দিবেন, কেবল তখনই আমরা তারিখটি আপনাদেরকে বলতে পারবো। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যেই, বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর একটি প্রস্তাবনা দিয়েছি। আমরা চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনটি আয়োজন করতে চাচ্ছি।' 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তন আয়োজনের জন্য প্রাথমিক কিছু কার্যক্রম সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সম্মতি পেলেই সমাবর্তন আয়োজনের মূল কার্যক্রম শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর একজন শিক্ষার্থীর কাছে সমাবর্তন মানে দারুণ উপভোগ্য এক অনুভূতি। কালো রঙের গাউন-টুপি পরে শিক্ষা সনদ গ্রহণ করা—গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ একটি মুহূর্ত। নিয়মিত সমাবর্তন আয়োজন না হওয়ায় সেই সুযোগ থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছেন রাবির গ্র্যাজুয়েটরা।

দেশের দ্বিতীয় প্রাচীন উচ্চ বিদ্যাপীঠ হলেও সমাবর্তনের দিক থেকে অনেক পিছিয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬৯ বছর পেরিয়ে ৭০ এ পা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি; অথচ সমাবর্তন হয়েছে মাত্র ১১ টি।

উল্লেখ্য, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে দশম ও একাদশ সমাবর্তন আয়োজন করেছিল রাবি কর্তৃপক্ষ; সেই সমাবর্তনগুলোতে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান আশ্বাস দেন নিয়মিত সমাবর্তন আয়োজনের। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন আসার পরে নতুন আর কোনো সমাবর্তন হয়নি।

আরও খবর