ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

তীব্র পানির সংকট, ববিতে হলের ছাদে বালতি নিয়ে অভিনব প্রতিবাদ

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলে তীব্র পানির সংকটের অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। ছাদে বালতি নিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ করে হল প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।এ সময় হলের প্রভোস্টের বিরুদ্ধে নানা রকম শ্লোগান দেয় তারা। তবে হল প্রভোস্টের দাবি এই সমস্যার পিছনে শিক্ষার্থীরাই দায়ী।মূলত তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। আজ শুক্রবার (৪ আগস্ট) দুপুরে এ প্রতিবাদ কর্মসূচি পালন  করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হলটিতে দীর্ঘদিন যাবৎ পানির সংকট চলছে। বারবার হলের প্রভোস্টকে জানিয়েও কোনো সমাধান পান নি তারা। সর্বশেষ গত সোমবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে শিক্ষার্থীরা ১৭ দফা দাবি প্রদান করে। সেখানে এক সপ্তাহের মধ্যে হলটির পানির সমস্যা দূর করার আল্টিমেটাম দেয়া হয়। কিন্তু শুক্রবার সকাল থেকেই পানি ছিল না হলটিতে। এতে করে চরম বিপাকে পরে শিক্ষার্থীরা।ওযু-গোসল না করতে পেরে অনেকে জুমআর নামাজ আদায়ে ব্যর্থ হয়। এরপরই প্রতিবাদে ফেঁটে পরে তারা। এসময় হলের বিভিন্ন ফ্লোরে বসবাসরত শিক্ষার্থীরা প্রভোস্টের পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে। একইসাথে খন্ড খন্ড মিছিল নিয়ে হলের ছাদে জড়ো হয় এবং বালতি নিয়ে প্রতিবাদ করতে থাকে৷ এ ব্যাপারে হলের আবাসিক শিক্ষার্থী কামরুল হাসান বলেন, ' দুই মাসের বেশি সময় ধরে হলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল পানি সরবরাহ করা হচ্ছে। আজ সকাল থেকে পানি না থাকায় শত শত শিক্ষার্থী কষ্ট পেয়েছে। ফলে বাধ্য হয়ে এ ধরণের প্রতিবাদ করতে হয়েছে। আমরা দ্রুত হলে পর্যাপ্ত পানি সরবরাহ চাই। একইসাথে হলের ব্যর্থ প্রভোস্ট যেন দ্রুত পদত্যাগ করে সেই দাবি জানাচ্ছি '। আর হল প্রভোস্ট আরিফ হোসেন বলেন, 'বারবার পানির মটর এবং সরবরাহ লাইন মেরামত করা হলেও এই সমস্যা দূর হচ্ছে না। কারণ কিছু শিক্ষার্থী সিসি টিভি কাপড় দিয়ে ঢেকে পানি সরবরাহ লাইন বন্ধ করে দেয় এবং ট্যাংকি ছেড়ে মজুদকৃত পানি অপচয় করে। একদল শিক্ষার্থী অবৈধভাবে হলে থাকতে চায় কিন্তু আমি তাদের প্রশ্রয় দেই না বলেই আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হচ্ছে। পানির সমস্যার পিছনে অন্য রাজনীতি রয়েছে '।

Tag
আরও খবর