ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

প্রাইভেটকারের ওপর লরি , ভাগ্যক্রমে বেঁচে গেল ৫ যাত্রী

প্রাইভেটকারের ওপর লরি , ভাগ্যক্রমে বেঁচে গেল ৫ যাত্রী





ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে থানাধীন  ফৌজদার হাট ক্যাডেট কলেজের  সামনে   একটি  কন্টেইনারবাহী লরি প্রাইভেটকারের ওপর এসে  পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও ভাগ্যক্রমে বেঁচে গেছে কারের ভেতরে থাকা ৫ যাত্রী। এদের মধ্যে একটি  ২ জন শিশুও রয়েছে বলে জানা গেছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা  ১২'টার দিকে  প্রাইভেটকার ( চট্র মেট্রো - গ ১১-৮৭৩৩)  এ  আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করে  আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক  বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি লরি  উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে ৫ জনকে জীবিত  অবস্থায় উদ্ধার করে হাসপাতালে  প্রেরন করে।


এক প্রতক্ষ্যদর্শী জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে হঠাৎ একটি লরি  প্রাইভেটকারে চাপা দেয়। এ সময় ভেতর থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে পাঁচজনকেকে জীবিত উদ্ধার করে।

আরও খবর