কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১টার দিকে পিএমখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম পাতলী গ্রামের মৃত মোহাম্মদ সিরাজ মিয়ার ছেলে বাদশা মিয়ার বাড়ির পাশ্ববর্তী গোয়াল ঘরে এ চুরির ঘটনা ঘটে।
গৃহকর্তা বাদশা মিয়া জানান, তাঁর গোয়াল ঘরে ৮টি গরু ছিলো। কেবলমাত্র দুটি বাছুর ছাড়া বড় ৬টি গরু অজ্ঞাত চোরের দল গোয়াল ঘরের লোহার দরজা ভেঙ্গে নিয়ে যায়। চুরি হওয়া ৬টি গরুর মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। চুরির পর থেকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর হদিস মেলেনি।
এ ঘটনায় নিরুপায় হয়ে তিনি শুক্রবার, ৪ আগস্ট কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও চুরির ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তিনি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তুরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২১ ঘন্টা ১৮ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১ দিন ২২ ঘন্টা ৪৪ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে