নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে শাশুড়-শাশুড়ির অত্যাচারে গৃহবধূর আত্মহত্যা!

রামুতে শাশুড়-শ^াশুড়ির অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।


শুক্রবার, ৪ আগস্ট রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু ফাতেমা বেগম (১৯) ওই এলাকার আতিকুর রহমান ছোটনের স্ত্রী। ফাতেমা বেগমের পৈত্রিক বাড়ি ঈদগাঁও উপজেলার পোকখালী নাইক্ষ্যংদিয়া এলাকায়। ৯ মাস পূর্বে তাদের বিয়ে হয়।


ফাতেমা বেগমের মা নুর জাহান জানান- শুক্রবার বেলা ১২ টার দিকে ফাতেমা বেগম পৈত্রিক বাড়ি থেকে শাশুড় বাড়িতে ফিরেন। এসময় শাশুড় শাশুড়ি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালান। নির্যাতন সইতে না পেয়ে দুপুর ১ টার দিকে বিষপান করেন ফাতেমা বেগম।


বিষপানের পর ফাতেমা বেগম নিজেই ফোন করে কক্সবাজারে একটি রেস্টুরেন্টে কর্মরত স্বামীকে শাশুড় শাশুড়ির অত্যাচারে বিষপানের বিষয়টি জানায়।


এদিকে বিষপানের বিষয়টি জানার পরও শাশুড় মো. ইসমাইল ও শাশুড়ি মনজুরা বেগম ওরফে সোনামেহের পুত্রবধু ফাতেমা বেগমকে হাসপাতালে নিতে কোন উদ্যোগ নেয়নি। পরে প্রতিবেশিরা ফাতেমা বেগমকে মূমূর্ষু অবস্থায় প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। শুক্রবার বিকাল ৬ টায় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান ফাতেমা বেগম।


কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে শনিবার, ৫ আগস্ট ফাতেমা বেগমের মরদেহ ঈদগাঁও উপজেলা পোকখালীতে এলাকায় পৈত্রিক নিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে ৫ টায় তার জানাযা ও দাফন সম্পন্ন করা হয়।


বিষপানে নিহত ফাতেমা বেগমের স্বামী আতিকুর রহমান ছোটন জানান- শুক্রবার সকালে তার মা-বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ফাতেমা বেগম বিষ পান করে। তবে তাকে মারধর বা নির্যাতনের মতো কোন ঘটনা ঘটেনি।


জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- বিষপাণের সঠিক কারণ জানা যায়নি। তাছাড়া তার শাশুড় বয়স্ক, স্বভাব চরিত্রও ভালো। ময়না তদন্ত প্রতিবেদন ও পুলিশ তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচন হতে পারে।


রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানিয়েছেন- কক্সবাজার সদর হাসপাতালে গৃহবধু ফাতেমা বেগমের মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ পৈত্রিক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রামু থানায় কেউ কোন অভিযোগ করেনি। তবে পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলো।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে