দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

চোখের দৃষ্টি নিয়ে বাঁচতে চায় সাংবাদিকের একমাত্র কন্যা অধরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-08-2023 09:04:57 am

© ফাইল ছবি


নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী হাজিপুর গ্রামের মৃত সন্তোষ মজুমদার এর ছেলে রিপন মজুমদার তিনি একজন পেশাদার সংবাদ কর্মী। তিনি ১৯৯৩ সাল থেকে দেশ ও জনগণের কল্যাণে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রেরণ এবং সাংবাদিক ইউনিটি ও প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে জাতীয় দৈনিক মানবকন্ঠ,দৈনিক বর্তমান দিনকাল, দৈনিক দেশচিত্র, দৈনিক মর্নিং পোস্ট, দৈনিক জনতার অধিকার পত্রিকাসহ বাংলাদেশ নিউজ এজেন্সির প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন৷ 


বিবাহিত জীবনে স্ত্রী ও এক মেয়ে কে নিয়ে চৌমুহনীতে একটি ভাড়া বাসায় বহু বছর ধরে বসবাস করে আসছেন। সাংবাদিক রিপন মজুমদারের একমাত্র মেয়ে অধরা মজুমদার চৌমুহনী পৌরসভার (গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যাল) দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী৷ 


জন্মের পর থেকে দুটি চোখের মধ্যে একটি চোখ বন্ধ ছিলো৷ ডাক্তারের পরামর্শ অনুযায়ী জম্মের সাত বছর পর (২০১৩) সালে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতাল চিকিৎসা করে তা ভালো হলেও৷ 


(২০১৬) সালে ঠিক সেই চোখে সমস্যা দেখা দিলে, প্রাইম হাসপিটাল লিঃ নোয়াখালী, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার কাজী মনিরুজ্জামান এর তত্ত্বাবধানে হিকমাহ স্পেশালাইজড চক্ষু হাসপাতালে ঢাকা চিকিৎসা দেওয়া হয়।২০২৩ সালে তাঁর চোখের আরো অবনতি হলে তাকে ইসলামিয়া চক্ষু হাসপিটাল ফার্মগেট ঢাকা নেয়া হয়।বর্তমানে চিকিৎসারত রয়েছে৷ 


বর্তমানে তার বাবা সাংবাদিক রিপন মজুমদার গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে মেয়ের চোখের অবনতিই খারাপের দিকে যাচ্ছে।তিনি আরো বলেন, আমি নিজেও অসুস্থ আমার সামান্য উপার্জনে মেয়ের চোখের ব্যয়বহুল খরচ চালাবো কীভাবে। 


চোখের সমস্যায় ভুগছেন অধরা। 


আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ১৬ বছরের ফুটফুটে শিশু অধরা মজুমদার। জন্মের পর থেকে ডান চোখ নিয়ে জীবনের সঙ্গে যুদ্ধ করছে সে। বর্তমানে তাঁর চোখের দ্রুত অবনতি হচ্ছে।


চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব অধরা মজুমদার কে দেশের বাহিরে নিয়ে গিয়ে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশান করতে হবে তা-না হলে বাকি চোখ টার উপর সমস্যা আসতে পারে। এ জন্য খরচ হবে প্রায় ৫-৬ লাখ টাকার উপরে। শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।ঋণ করে একদিকে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা অধরা মজুমদারের বয়স্ক বাবা।


তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানান তিনি। তাই তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন সাংবাদিক রিপন মজুমদার৷


◾সহায়তা পাঠান নিম্নোক্ত দেওয়া বিকাশ ও নগদ পার্সোনাল নাম্বারে। 

০১৮১৯০৪৮৮৩৮ ( রিপন মজুমদার ) 

আরও খবর