উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নবাগত জেলা প্রশাসক এর সাথে বিশিষ্টজনদের মতবিনিময় সভা।

গাজীপুরের কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সঙ্গে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ আগষ্ট ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নূর মৌসুমী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, ওসি  অপারেশন আশিকিন,উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুর রশিদ মোল্লা,ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রদান,অধ্যক্ষ নুরুল ইসলাম,প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন,শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজিব ঘোষ,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির,আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক মুজিবুর রহমান মিলন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।

এ সময় বক্তারা উপজেলার শীতলক্ষ্যা নদীর  ভাঙন রোধ, অবৈধ দখল,বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কাপাসিয়া উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম টিআর প্রকল্পের অধীনে উপজেলার সূর্য বালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১২ টি সাইকেল বিতরণ করেন।
আরও খবর