জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

আবারও কাপ্তাই সড়কে ধসে পড়ল বিশালাকৃতির গাছ




কাপ্তাই সড়কে আবারও উপড়ে পড়েছে বিশালাকৃতির গাছ। রোববার দিনগত রাত ১২টার দিকে সড়কের রাঙ্গুনিয়ার সেলিমা কাদের কলেজ গেট এলাকায় গাছটি সড়কে উপড়ে পড়ে। এতে হতাহতের কোন ঘটনা না ঘটলেও গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দীর্ঘ যানজটে আটকে পড়েছে  মানুষ। রাঙ্গুনিয়া থানায় খবর দেয়া হলে তারা ফায়ার সার্ভিসের কর্মীসহ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছে। 


প্রত্যক্ষদর্শী মো. জয় জানান, প্রবল বৃষ্টিতে গাছের গোড়া থেকে মাটি সড়ে যাওয়ায় গাছটি সড়কে উপড়ে পড়ে। সাড়ে ১২টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ইলেক্ট্রিক কড়াতের সাহায্যে কেটে গাছটি অপসারণের কাজ করছে। রাত পৌনে দুইটা অপর্যন্ত অপসারণের কাজ অব্যাহত রয়েছে। এখনো সড়কের দুইপাশে যানজটে আটকে রয়েছেন মানুষ। ঘটনাস্থলে রাঙ্গুনিয়া থানার এসআই মো.  হেফজুলসহ পুলিশ সদস্যবৃন্দ রয়েছেন বলে তিনি জানান। 

উল্লেখ্য প্রবলবৃষ্টিপাত শুরু হলে গত চারদিনে কাপ্তাই সড়কের বিভিন্ন পয়েন্টে এটিসহ চারটি বিশালাকৃতির গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটে চলেছে। সড়কের ঈমাম গাজ্জালী কলেজ গেট, তাপবিদ্যুৎ, কাটাখালী এবং সর্বশেষ সেলিমা কাদের কলেজ গেট এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে।

আরও খবর