নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

খেলোয়াড় জালিয়াতিতে ৩ বছরের নিষিদ্ধ টেকনাফ সরকারি কলেজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড় জালিয়াতি দায়ে তিন বছরের সকল পর্যায়ের টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হয়েছে টেকনাফ সরকারী কলেজ।


৬ আগস্ট বিকেলে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা’র অফিসের সভাকক্ষে টেকনাফ সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক ও দলীয় ম্যানেজার বারবর এই আদেশনামা জারি করেন।



বিভাগীয় পর্যায়ে চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর (৫ আগস্ট) দুপুর ১১টায় ৩য় কোয়ার্টার ফাইনালের ১৮ ম্যাচে টেকনাফ সরকারি কলেজ, কক্সবাজার বনাম মাতামুহুরী সরকারি কলেজ, বান্দরবান এর মধ্যেকার ম্যাচের টেকনাফ সরকারি কলেজ টিমের জার্সি নং ০৭,০১,১১,০৯ নং খেলোয়াড়দের পরিচিতি চ্যালেঞ্জ করলে সরকারি মাতামুহুরী কলেজের আনীত অভিযোগ শুনানী করা হয়।


এতে উভয় পক্ষকেই লিখিত ও মৌখিকভাবে প্রমাণের সুযোগ দেয়া হয় এবং রেকর্ড করা হয়। এক পর্যায়ে অভিযুক্ত ৪ খেলোয়াড়দের আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেয়া হলে তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে এবং এবং তারা জানায় পরিচয় গোপন করেই খেলছে তারা।


তাদের সেচ্ছায়প্রদত্ত স্বীকারোক্তি এটি প্রমাণিত হয়েছে যে তারা টেকনাফ সরকারি কলেজ টিমের ৭নং জার্সিধারী খেলোয়াড় সায়েম আনোয়ার তুষার এর প্রকৃত নাম কাওসার হামিদ, ১নং জার্সিধারী খেলোয়াড় মোঃ ইয়াসির এর প্রকৃত নাম মামুনুর রশীদ, ১১নং জার্সিধারী খেলোয়াড় ইব্রাহীম খালেক এর প্রকৃত নাম শেখ আহমেদ এবং ৯নং জার্সিধারী খেলোয়াড় জুনায়েত এর প্রকৃত নাম জাহিদুল ইসলাম।




এবং এই গর্হিত ও অন্যায়ের সাথে কলেজ ক্রীড়া শিক্ষক ও জিয়াউর রহমানের যোগসাজেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।


এই টুর্নামেন্টের বিধি মোতাবেক চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা ভুয়া পরিচয়ে খেলায় অংশ গ্রহণ করায় টেকনাফ সরকারি কলেজ কে উক্ত টুর্নামেন্টে থেকে বহিষ্কার ও ২০২৩ সাল থেকে ২০২৬ অর্থাৎ ৩ বছর পর্যন্ত সকল পর্যায়ের টুর্নামেন্টে থেকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

Tag
আরও খবর