নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি দখল এর অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে জোরপূর্বক জমি দখল এর অভিযোগ। 


গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের (নোয়াগাঁও) ৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মোঃ মমিন উদ্দিন খানের জমির উপর দিয়ে জোরপূর্বক ৩টি হোটেল ও ১টি ফ্লাট বাসার ময়লা পানির ড্রেন নেয়ার অভিযোগে আদালতে মামলা করা হয় ।


মামলায় বিবাদী করা হয়েছে ১। সামসুল খান (৫০), পিতা মৃত. ছাদু খান ২। জাকির হোসেন (৪৫), ৩। আনোয়ার হোসেন (৪০), উভয় পিতা মৃত. আবু হাসান, সর্ব সাং- বাদিয়ার চালা, ৪। সোহরাব মিয়া (৪৫), পিতা মৃত. আঃ জব্বার সাং- কাঁচারীপাড়াসহ- অজ্ঞাতনামা কয়েক জনকে।


সিনিঃ জুডিশিয়াল জেলা ম্যাজিস্ট্রেট আদালত- গাজীপুর, সংবাদকর্মী মামুন হোসেন এম.এ মামলাটি দায়ের করেন। বাদীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক ওই নালিশি বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য (ডিটেকটিভ ব্রাঞ্চ) ডিবিতে প্রেরণ করেন।


বাদী পক্ষের অভিযোগ, বিবাদীগণ দীর্ঘদিন পূর্ব থেকে জোরপূর্বক আমার পৈত্রিক ভোগদখলীয় জমিতে ময়লা পানির ড্রেন (সবজি বাগান) দিয়ে ভূমি ও বাগানের ক্ষতি অব্যাহত রেখেছে।


মামলার আরজিতে বলেন, বিবাদীরা প্রচলিত আইন-কানুনের কোনো ধার ধারেন না। অন্যায়ভাবে চাপ প্রয়োগ করে আমার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আরজিতে আরও বলা হয় ২৮ জুন, অনুমান ১.৩০ মিনিটে বিবাদীগণ পূর্ব পরিকল্পনানুসারে দা, শাবল, লাঠি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসত বাড়ীর পূর্বপাশ্বে টিনসেড চাপড়া চালের উপরে অনধিকার ভাবে আরোহণ করে জোরপূর্বক হোটেল ও বাসার ময়লা পানির পাইপ দেয়ার চেষ্টা করে, তখন আমার বড় ভাই ঘটনাস্থলে গিয়ে এ অন্যায় কাজের প্রতিবাদ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজসহ খুন জখমের উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিঠ শুরু করে এবং ভাইয়ের লুঙ্গির কোচে মানিব্যাগে থাকা ২৫,০০০/- টাকা কারিয়া নেয়। ঐ সময় তার আর্তচিৎকারে আমিসহ অনেকে আগাইয়া আসিলে আমাদেরকেও খুন জখমের হুমকি প্রদর্শন করে এবং জোরপূর্বক ময়লা পানির ড্রেন সবজি বাগানে ছাড়িয়া দেয়।


পরে প্রাথমিক ভাবে ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


আরজিতে আরও বলা হয়, ড্রেন বন্ধ করতে কেউ আসলে তাকে খুন করে লাশ গুম করা হবে।


সরেজমিন গিয়ে দেখা যায়, ওই জমির উপর দিয়ে ৩টি হোটেল ও ১টি ফ্লাট বাসার ময়লা পানির দুর্গন্ধযুক্ত ড্রেন অব্যাহত রয়েছে।


বর্তমান এই বিষয় টা নিয়ে মামলা চলমান। বাদীপক্ষ চাচ্ছে অতিদ্রুত যে এই মামলার সমাধান হয়, তাই তিনি  বিচার বিভাগের সকলের সহযোগিতা কামনা করছেন।

আরও খবর