কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

হবিগঞ্জে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2023 02:54:33 pm


 হবিগঞ্জের বানিয়াচংয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত গ্রুপের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। n“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে বুধবার (৯ আগষ্ট) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধূরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেব, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, এরশাদ আলী, বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপজেলার ১৫ টি ইউনিয়নের ৭৫ গ্রুপের মধ্যে বিনামূল্যে টিন, হ্যান্ড স্প্রে, পাওয়ার স্প্রে ও ফিতা পাইপ বিতরণ করা হয়।এছাড়া, প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপভোগসহ আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


Tag
আরও খবর