ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

হ্নীলা ষ্টেশনে দোকানের তালা কেটে ওয়াইফাই ও ডিস ক্যাবল সার্ভিসের মালামাল লুট

হ্নীলা বাসষ্টেশনের হোটেল ডায়মন্ড মার্কেটের ওয়াইফাই এবং ডিস ক্যাবল সার্ভিস দোকানের তালা কেটে ১০-১২ লক্ষ টাকার ইলেকট্রনিক্স মালামাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনার পর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দোকান চুরি ও মার্কেট লুটপাটের আতংক দেখা দিয়েছে। 


১১ আগস্ট সকালে হ্নীলা বাস ষ্টেশনের হোটেল ডায়মন্ড মার্কেটের ৬নং দোকান ইসু ইলেকট্রনিক্স গ্যালারীর স্বত্তাধিকারী এবং হ্নীলা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম দোকানে এসে দরজার তালা নেই দেখে হতবাক হয়ে পড়েন। পরে দোকানে ঢুকে দেখেন ওয়াইফাই এবং ডিস লাইনের ৩টি ওএলডি, ইডি ফায়ার, ট্রান্সমিটার ও দোকানের মূল্যবান ইলেকট্রনিক্স সব জিনিস পত্রসহ ১০/১২ লাখ টাকার নিয়ে গেছে দূর্বৃত্ত দল। এই ঘটনার পর সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 


দোকানের মালিক আলম দাবী করেন, ব্যবসায়িক প্রতিপক্ষ, রাজনৈতিক ও পারিবারিক শত্রæতা মিলে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য ভাড়াটে দূবৃর্ত্ত দিয়ে এই ধরনের দূধর্ষ ঘটনা ঘটিয়েছে। 


এই দূধর্ষ চুরির খবর পেয়ে হ্নীলা ষ্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু বলেন,এত গুরুত্বপূর্ণ ষ্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যেক মার্কেটে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবী জানাচ্ছি। 


হ্নীলা ইউপি চেয়ারম্যান ও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি রাশেদ মাহমুদ আলী জানান, রাত-দিন জন সমাগম থাকে সেখানে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি তদন্ত স্বাপেক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব বলে আশ^াস দেন।


সচেতন মহলের ধারণা, স্থানীয় প্রভাবশালী কোন মহলের ইন্ধন না থাকলে জামাল মার্কেটে এই ধরনের দোকানের মালামাল লুটের ঘটনা কারো সাহসে ধরবে না বলে মনে করেন। ###

Tag
আরও খবর