বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ


ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখ্যযোগ্য বিভিন্ন কর্মকান্ড বিষয়ে জুলাই মাসের প্রতিবেদন প্রকাশ করা হয়। ১১ আগষ্ট শুক্রবার ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে এ প্রতিবেদন তুলে ধরা হয়।  প্রতিবেদনে জানানো হয়, জুলাই মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য বিশেষ কর্মকান্ড পরিচালনা করা হয়। এর মধ্যে গত এক মাসে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে ১৩৮টি মামলা নিস্পত্তি করা হয়। সড়ক পরিবহন আইনে ৭০৫ টি মামলা দায়ের করা ছাড়াও ৩০ লাখ ৩২ হাজার ৫শ টাকা জরিমনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। হারানো ২৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৩০৫ টি গ্রেফতারী পরোয়ানা নিস্পত্তি করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশের প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ১১১ জন নারী শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীকে সেবা প্রদান করা হয়। ৪৪টি নন-এফআইআর প্রসিকিউশন, বিট পুলিশিংয়ের মাধ্যমে ১ হাজার ১৫০টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ১ হাজার ৪৫১টি পাসপোর্ট ভেরিফিকেশন, ২৮টি চাকুরী ভেরিফিকেশন ও ১৬৭টি পুলিশ কিয়ারেন্স প্রদান করা হয়। এছাড়াও ৩৫টি আলামত নিস্পত্তি, ৫২টি এনইআর, ৫৪টি পিএন্ড এ ও ২টি জেল প্যারেড অনুষ্ঠিত হয়। ১ হাজার ৭২টি দিবা ও রাত্রি কালীন টহল করা হয়। বিভিন্ন মামলায় ২৬০ জন আসামী গ্রেফতার ও ১৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬৮ পিস ইয়াবা, ১৪২ পিস টাপেন্ডাডোল ট্যাবলেট, ১ বোতল ভারতীয় ভোটকা, ৩ কেজি ১৮৩ গ্রাম গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নবাগত ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যোগাদানের পর ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ড ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে। এভাবেই বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে মাদকমুক্ত হবে ঠাকুরগাঁও এই প্রত্যাশা সবার।

Tag
আরও খবর