রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

সম্পর্কে থাকা মানুষটাকে সময় দিন।

সম্পর্কে থাকা মানুষটাকে কখনোই একা লাগতে দিবেন না।সময় না থাকলেও অন্তত তাকে কিছুটা সময় দিন,যাতে সে একাকিত্ববোধ না করে।

কেউ থাকার পরেও নিজেকে একা লাগার মতো অসহায় অনুভূতি আর হয় না!এ অনুভূতি একটা মানুষকে শুধু মানসিক ভাবে ভেঙ্গেই দেয় না,বরং মারাত্মক ডিপ্রেশনে ফেলে দেয়!

পৃথিবীর কোনো মানুষই কারো কাছ থেকে জোর করে মনোযোগ-গুরুত্ব কিংবা সময় পেতে চায় না।সে চায়,কেউ নিজ থেকে তাকে সময় দিক,তার প্রতি একটু মনোযোগী হোক,একটু কেয়ারিং হোক।

আগ্রহ হারিয়ে ফেললে তা সরাসরি বলে দিন।দিনের পর দিন এভাবে মাইন্ড গেইম খেলে তাকে কষ্ট দেয়ার কোনো মানে নেই। ব্যস্ততার অজুহাতে যাকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দিচ্ছেন,সেই মানুষটা কিন্তু কোনো অপরাধ করেনি।সামান্য সময় চাওয়াটা সম্পর্কে অপরিহার্য বিষয়।

সুন্দর একটি সম্পর্ক নষ্ট হয়ে যায় সামান্য ব্যস্ততার কারণে। দিনের পর দিন ব্যস্ততা দেখিয়ে,পরস্পরের মধ্যে নীরবতা আর দূরত্ব;পরস্পরকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে দেয়!এতে করে হয়তো যে খুব সহজে মুক্তির জন্য ব্যস্ততা দেখায়,সে মুক্তি পেয়ে যায়। তবে দিনের পর দিন যে খানিকটা সময় চেয়ে চেয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়তে থাকে,সে আর নিজেকে স্বাভাবিক করে তুলতে পারে না!

ব্যস্ততা সম্পর্কে অভিশাপ স্বরূপ!

যদি ব্যস্ততাকে উপেক্ষা করে সম্পর্কের মানুষটার সাথে জুড়ে থাকতে পারেন,তবে সম্পর্কে কখনোই তিক্ততা থাকবে না।আর যদি সম্পর্কের চেয়ে ব্যস্ততাকে প্রাধান্য দিন,তবে একজন না একজন ঠিকই নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলবে!

লেখক: প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর