রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

তোমার কাজল চোখে দিশেহারা আমি।

তোমার কাজল চোখের এমন ভয়ংকর দৃষ্টিতে আজকাল মন কেমন দিশেহারা হয়ে যায়,জানো তো?

আচ্ছা,

সব কাজ ফেলে রেখে,সারাক্ষণ আমার পাশে বসে থাকতে পারো না?তোমায় যে অপলক তাকিয়ে দেখার তৃষ্ণা সহজে মিটে না।কতবার দেখি,কত করে দেখি,তবুও এ মনের তৃষ্ণা আরো বেড়ে যায়!তোমাকে ছুঁতে ইচ্ছে করে,দ্বিধার প্রাচীর ভেঙ্গে তোমাতে বিচরণ করতে ইচ্ছে করে।

শাড়ি পরে এভাবে চোখের সামনে দিয়ে হেঁটে যাও,তোমার গায়ের শাড়িটা কত সুন্দর তোমার শরীরের আষ্টেপৃষ্টে কেমন জড়িয়ে থাকে।শাড়ির মতো করে আমিও যে তোমার আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকতে চাই।কতটা পাগল হয়ে যাই তোমায় শাড়ি পরা দেখলে!

প্রচন্ড দহনে তোমার শরীর ঘেমে একাকার। আর তারপর,তোমার শরীরের সেই ঘামগুলো কেমন তোমার পিঠে নিখুঁত কবিতা লিখে বেড়ায়। আমিও যে তোমার পিঠে সহস্র কবিতা লিখতে চাই।

কত কাল–কত যুগ হয় আমি কবি আর কাঙ্গাল হয়ে পথ চেয়ে বসে আছি।পৃথিবীতে তো আমার কোথাও ঠাঁই হলো না,এবার তোমার মনে কি এই অভাগার একটুখানি ঠাঁই হবে না?বলো....

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর