নোয়াখালীর সেনবাগে বাপেক্সের মূল্যায়ন-কাম-উন্নয়ন প্রকল্প ; আড়াই মাসের মধ্যে মিলতে পারে চূড়ান্ত ফলাফল নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ

যেদিন আমার বয়স হবে।

যেদিন আমার বয়স হয়ে যাবে..

তুইও হবি সুন্দরী এক বুড়ি...

ভোরে উঠে morning walk যাবো..

alarm দিবি রোজ ৪ টে ২০..

তখন বুঝি সুগার হবে আমার, 

কোলেস্টেরল বাড়বে বুঝি তোর..

কুঁচকে যাবে গায়ের চামড়া জানি, 

আসবে কমে এই গায়ের জোর।

তাও ভীষন বাঁধন ছেঁড়া হবো..

দুর্গা পুজোয় দাঁড়িয়ে, ফুচকা খাবো..

লুকিয়ে গোলাপ খোঁপায় দেব গুঁজে..

সেই আদরে ভাবিস চোখটা বুজে...

বয়স বুঝি শুধুই সংখ্যা তবে,

বাষট্টিতেও বাইশ পাবি খুঁজে।।

আয়না ভর্তি চিটিয়ে বাসি টিপ,

চুড়ির গোছে সেফটি পিনটা আঁটা..

চূড়ান্ত এক গিন্নীপোনা মাখা,

পা থেকে তোর চুলের কাঁটা..।

তোরও থাকবে একটা বাক্স গোপন..

যেটা হয়তো আমারো খুব আপন.. 

প্রথম দেওয়া কিছু উপহার,

প্রথম পাওয়া কিছু অনুভূতি..

প্রথম যাওয়া হানিমুনের টিকিট..

প্রথম দেওয়া কিছু প্রতিশ্রুতি.. 

আর তোর প্রিয় "ঘুঙুর"..

বাক্সে যদি এসবই কিছু আছে,

ছুঁয়ে দেখিস..... 

ওতে আজও যৌবন লেগে আছে..

আসবে হাসি পুরনো চ্যাট দেখে..

পুরনো দিনের গন্ধ পাবি, 

দেখিস স্মৃতি মেখে..

তখন বুঝি আর প্রেম হবে না..? 

চুমু বুঝি হয়ে যাবে হামি? 

কাঁপা হাতের স্পর্শ থাকবে একই,

স্পর্শটাই সারা জীবন দামী.. 

আমার কাছে বাষট্টিতেও বাইশ হয়ে থাকিস..

সেদিনও কিন্তু কাজল পরার অভ্যেসটা রাখিস..

ঐ কাজল চোখটা সর্বনাশী..

বলবে সেদিন ভালোবাসি!!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর