বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ট্রাক ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৬

যশোরের অভয়নগরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও  ছয় যাত্রী আহত হয়েছেন। 

রোববার (১৩ আগস্ট) বিকেলে যশোর-খুলনা মহাসড়কে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সাহিদা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনী গ্রামের মৃত ছবেদ আলী মোল্যার ছেলে সৈয়দ মোল্যা (৬১) ও অভয়নগরের সুন্দলী ইউনিয়নের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করেছে পুলিশ। আটক হেলপার নয়ন আলী (২১) নওগাঁ জেলার নেয়ামতপুর উপজেলার খুনমহিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে যশোরগামী বেপরোয়া গতির একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-২২-৫৮১৯) সঙ্গে একটি যাত্রবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে ইজিবাইকের বৃদ্ধ দুই যাত্রী নিহত হন। এসময় আহত পাঁচজন যাত্রীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও হেলপার নয়ন আলীকে এলাকাবাসী আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

বসুন্দিয়া ইউনিয়নের শ্রমিক নেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা সাড়ে তিনটার দিকে বসুন্দিয়া মোড় থেকে ৭জন যাত্রী নিয়ে ইজিবাইকটি অভয়নগরের উদ্দেশ্যে যাত্রা করে। অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের সাহিদা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। আহত পাঁচ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছেন। নিহত একজনের পরিচয় মিলেছে। ঘটনাস্থল থেকে ট্রাক ও ক্ষতিগ্রস্ত ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক পালিয়ে গেলেও নয়ন আলী নামে ওই ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

আরও খবর