ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

সমকালীন রাজনীতির জনপ্রিয় নেতা তারেক রহমান - ড্যাবের মানববন্ধনে ডাঃ শাহাদাত

তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ড্যাব চট্টগ্রাম শাখার মানববন্ধন



চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তাকে মইনুদ্দিন ফখরুদ্দিনের অসাংবিধানিক সরকারের নির্দেশে গ্রেফতারের পর থেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু হয়। তারা তারেক রহমানকে নিয়ে নানা চক্রান্তের জাল ছড়ায়। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে হেয় করার জন্য রাষ্ট্রশক্তিকে ব্যবহার করা হয়। অথচ দেশের কোথাও তার বিরুদ্ধে কোনও অভিযোগ বা মামলা ছিল না। সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি আজ দূর প্রবাসে। কিন্তু তারেক রহমানের কণ্ঠ শুনলেই সরকারের কম্পন শুরু হয়ে যায়। সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়। তাই তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেশে আসতে বাধা প্রদান করছে। কিন্তু মিথ্যা মামলায় সাজা দিয়ে ষড়যন্ত্রকারীরা তাদের রাজনৈতিক অগ্রযাত্রা ঠেকাতে পারবে না। বাংলাদেশের প্রয়োজনেই জনগণ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে।

তিনি  রবিবার (১৩ আগষ্ট) বিকালে নগরীর প্রবর্তক মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার মানব বন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধংস করে দিয়েছে। তাদের ক্ষমতার চেয়ার টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানকে মিথ্যা সাজানো মামলায় বার বার সাজা দেওয়া হচ্ছে। আওয়ামী শাসনকে দীর্ঘ করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে একের পর ষড়যন্ত্র করেই চলছে। তাই একদফার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে ভোট ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে পেশাজীবি সমাজকে এগিয়ে আসতে হবে।

ড্যাব চট্টগ্রাম জেলার সহ সভাপতি এবং মানববন্ধন উদযাপন কমিটির আহ্বায়ক ডা. কাজী মাহবুব আলমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এবং মানববন্ধন উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ মইনুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীন, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, ড্যাবের উপদেষ্টা ডা. মো. আবুল কালাম, ড্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, চট্টগ্রাম জেলা শাখার সাধারন সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, চমেক শাখার যুগ্ম সম্পাদক ডা. মিনহাজুল আলম, মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রানা চৌধুরী, ড্যাব নেতা ডা. নুরুল আবছার খান, ডা. নাজমুল মোরশেদ, ডা. জোনায়েদ রায়হান, ডা. জাহেদুল আলম, ডা. ফাহিম, ডা. আতিকুল ইসলাম প্রমূখ।



আরও খবর