দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে পাওনা টাকার জের ধরে গনেশ হত‍্যা মামলায় গ্রেফতার ১

দিনাজপুর বোচাগঞ্জ উপজেলায় পাওনা টাকার জের ধরে এক যুবককে হত‍্যা করে ধানক্ষেতে ফেলে রাখা অপরাধীদের মধ‍্যে একজনকে গ্রেফতার করেছে বোচাগঞ্জ থানার পুলিশ সদস‍্যরা।
১৪আগষ্ট সোমবার বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্  ইফতেখার আহম্মেদ পিপিএম।প্রেস বিজ্ঞপ্তির দেয়া তথ‍্য মতে জানা যায় ১০আগষ্ট দিবাগতেচ রাতে বোচাগঞ্জ থানার ৪নং আটগাও ইউনিয়নের মানিকপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠ সংলগ্ন নীল কান্ত রায়ের ধান ক্ষেতেছ শ্রী গনেশ ভট্রাচার্য‍্যকে  কে বা কাহারা হত‍্যা করে লাশ ফেলে রেখে যায়।
এই ঘটনার পরিপ্রক্ষিতে বোচাগঞ্জ থানা পুলিশ ও ডিবি হত‍্যার রহস‍্য উদঘাটনে ছায়া তদন্ত শুরু করে।পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম এর সরাসরি দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুমের পরিকল্পনায় বোচাগঞ্জ থানার অফিসার ইন চার্য আবু বক্কর সিদ্দিক রাসেলের নেতৃত্বে ডিবির ইনচার্য মনিরুজ্জামান মন্ডলের ও এস আই নাজমুল হুদা সহ সংগীয় ফোর্স ১৪ আগষ্ট বোচাগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে হত‍্যার সাথে জড়িত মানিকপুর এলাকার দীর্ঘনাথ রায়ের ছেলে শ্রী মাধব চন্দ্র রায় (২৫)কে গ্রেফতার করে। মামলার ঘটনা সুত্রে জানা যায় ধৃত আসামী মাধব চন্দ্র রায় সহ তার সংগীয় দুইজন মৃত গনেশ চন্দ্র নিয়ে মানিকপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে নিয়ে গিয়ে পাওনা টাকা আদায়ের বিষয় আলোচনা করতে করতে এক পর্যায়ে মাধব চন্দ্র ইট দ্রারা গনেশকে বুকে আঘাত করে এবং তার সংগীয় অপর দুই আসামী ইট দিয়ে মাথায় এবং মেহগনিগাছের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে মৃত‍্যু নিশ্চিত করে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রেখে যে যার বাড়ী চলে যায়।হত‍্যাকান্ডের সাথে জড়িত অপর আসামীদেরকে ধরতে পুলিশি অভিযান অব‍্যাহত রয়েছে বলে পুলিশ সুপার জানান।হত‍্যার অপরাধে ঘটনা সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয় এবং যাহার মামলা নাম্বার ০৬।
 

Tag
আরও খবর