দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশনের উদ‍্যোগে বিএমডি নির্নয়ের ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক প্রতিষ্ঠান সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশনের উদ‍্যোগে বিএমডি(হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা)সেবায় দিনব‍্যাপি ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পের আয়োজন করা হয়েছে। 
সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ‍্যোগে ৩৫শ টাকা ব‍্যায়ে বিএমডি(হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা) সম্পূর্ণ বিনা মুল‍্যে নির্নয়ের ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্পেটি দিনাজপুর সদরের ৬নং আউলিয়াপুর ইউনিয়নের শিকদারহাট পাটুয়াপাড়ায় আল কুরান ইন্টারন‍্যাশনাল মাদ্রাসার নীচ তলায় অবস্থিত। এই ফ্রি মেডিক্যাল ক‍্যাম্পটি সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এম আব্দুর রহিম মেডিক‍্যাল কলেজ হাসপাতাল দিনাজপুরের অর্থোপেডিক ও ট্রমা বিশেষঞ্চ এবং সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় বিনামুল‍্যে রুগিদের সেবা প্রদান করা হয়।। 
চিকিৎসা এবং রোগ নির্নয় পরীক্ষা ব‍্যায়বহুল হওয়ায় অনেকেই অর্থোপেডিক্সের বিভিন্ন জটিলতা নিয়ে দীর্ঘদিন কষ্টভোগ করলেও অর্থাভাবে অনেকেই চিকিৎসা করতে পারে না।চিকিৎসা সেবার মহতী উদ‍্যোগকে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং আর্থিক অস্বচ্ছল রুগিদের কষ্ট কিছুটা লাঘবের মহৎ উদ্দেশ‍্য নিয়ে অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন মানব সেবায় নিয়োজিত কিছু উদ‍্যোমী ব‍্যক্তিকে নিয়ে প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডশন।বর্তমানে এই প্রতিষ্ঠানের ফ্রি মেডিক‍্যিাল ক‍্যাম্পের মাধ‍্যমে হাড়জনীত জটিল সমস‍্যার অনেক রুগী বিনা পয়সায় প্রতি সপ্তাহের রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  ‍বিশেষজ্ঞ ডাক্তারের মাধ‍্যমে হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা ও চিকিৎসা সেবা নিতে পারছেন। তবে প্রতি সপ্তাহে একদিন হলেও জাতীয় শোক দিবসের এই দিনটি যথাযোগ‍্য মর্যাদায় পালনের উদ্দেশ‍্যে ১৫আগষ্ট মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত  রুগিদের বিনা পয়সায় হাড় ক্ষয়ের পরিমান নির্নয় পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। আজ সকাল থেকে  ২৫০জন রুগির বিনে পয়সায় হাড় ক্ষয়ের পরিমান নির্নয়ের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের সার্বিক ব‍্যবস্থাপনায় নিয়োজিত ও অর্থ সম্পাদক মোঃ শাহারিয়ার ইসলাম সবুজ।সোশ‍্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাঃ সাজ্জাদ হোসেন বলেন চিকিৎসা সেবাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার উদ্দেশ‍্যে এবং অর্থাভাবে বিনা চিকিৎসায় যেন কোন মানুষ কালে এবং অকালে পঙ্গুত্ব বরন না করেন সেই মনুষ‍্যত্ব ও বিবেকবোধ থেকেই এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছি।হাড়ের চিকিৎসা নিতে আসা অনেকে বলেন এই প্রতিষ্ঠানের মাধ‍্যমে আমরা সহজেই হাড়ের চিকিৎসা নিতে পারছি পাশাপাশি ৩৫শ টাকা ব‍্যয় করে হাড় ক্ষয়ের পরীক্ষা করতে হচ্ছে না যেটা বিনা পয়সায় পরীক্ষা করতে পারছি।দোয়া করি এই প্রতিষ্ঠান যেন আরো অনেক দুর এগিয়ে যায়।।ফ্রি মেডিক‍্যাল ক‍্যাম্প পরিচালনায় অন‍্যান‍্যদের মধ‍্যে  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষা বিষয়ক সম্পাদক রাসেল রানা,তথ‍্য সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।

Tag
আরও খবর