ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

বরিশাল বিভাগে ভোলা সরকারি কলেজ দ্বিতীয়


প্রতিকূলতা ও নেতিবাচক মনোভাব কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোও শিক্ষা-গবেষণায় অবদান রাখছে। এসব কলেজগুলোর মধ্য থেকে প্রতি বিভাগের শীর্ষ কলেজগুলো নিয়ে প্রতিবছর র‌্যাংকিং প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি। সর্বশেষ ২০২২ সালের ৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর র‌্যাংকিং প্রকাশিত হয়। এতে জায়গা করে নিয়েছে বরিশাল বিভাগের ৪টি কলেজ। কলেজগুলো হলো- সরকারি ব্রজমোহন কলেজ, ভোলা সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।


১. সরকারি ব্রজমোহন কলেজ


সরকারি ব্রজমোহন কলেজ বাংলাদেশের দক্ষিণাংশে বরিশাল শহরে অবস্থিত। ১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। বর্তমানে কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণীতে ২২টি বিষয়ে ও স্নাতকোত্তর শ্রেণীতে ২১টি বিষয়ে পাঠদান চালু রয়েছে। মাত্র ১১ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা এই কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৭০০০।কলেজে ছাত্রদের জন্য ৩টি ও মেয়েদের জন্য চারতলা ভবনের ১টি হোস্টেল রয়েছে। এখানে ১টি বাণিজ্য ভবন, ৩টি কলা ভবন, একটি অডিটোরিয়াম, ৪টি বিজ্ঞান ভবন ও ৩টি খেলার মাঠ রয়েছে। 


২. ভোলা সরকারি কলেজ


ভোলা শহরের যুগিরঘোলের চরফ্যশন সড়ক সংলগ্ন এলাকায় অবস্থিত ১৫.৬ একর জমির উপর অবস্থিত এই কলেজ। ভোলা সরকারি কলেজ বরিশাল বিভাগের নামকরা কলেজগুলোর মধ্যে একটি। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত কলেজটি ভোলা জেলার প্রাচীনতম এবং দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠানটিতে ১৯টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। কলেজটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৬৩২৪। 


৩. পটুয়াখালী সরকারি কলেজ


১৯৫৭ সালে স্থাপিত পটুয়াখালী সরকারী কলেজ বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইংরেজিসহ আরো অনেক বিভাগ বিদ্যমান আছে। আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রয়েছে সমকালীন গ্রন্থসমৃদ্ধ গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার। শিক্ষার্থীর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য রয়েছে ক্রীড়া সামগ্রী, সাংস্কৃতিক আয়োজন।


৪. সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ হাতেম আলী কলেজ বাংলাদেশের বরিশাল শহরে অবস্থিত একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৬৬ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয় ও ১৯৮৬ সালে একে জাতীয়করণ করা হয়। এই কলেজটি উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করে থাকে।


বর্তমানে কলেজটিতে প্রায় ৭৬ জন শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ, ৩৬ জন প্রশাসনিক ব্যক্তিবর্গ ও প্রায় ৭০০০ বেশি শিক্ষার্থী রয়েছে। কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ২২টি বিষয়ে এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২ টি বিষয়ে শিক্ষাদান করা হয়। কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল।

আরও খবর