রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

এক নারীতে আসক্ত পুরুষ গুলোর ভিতর টা খুব সুন্দর।

এক নারীতে আ'সক্ত পুরুষ গুলোর বাহিরটা সুন্দর হোক বা না হোক সবার, ভেতরটা কিন্তু ভীষণ-ই সুন্দর;

এই পুরুষ গুলো কখনো কোনো অবস্থাতেই ছ'লনা করে না, মিথ্যে বলে না, প্রেমের ফাঁদে ফেলে না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভ'ঙ্গ করে না, টাইম পাসের জন্য আর যাইহোক এরা প্রেম করে না;

এই পুরুষ গুলো একবার যার প্রেমে পড়ে, আ'মৃ'ত্যু তার মা'য়াতেই আ'টকে থাকে, বিশেষ মানুষের শূন্যস্থান এরা কখনো অন্য কাউকে দিয়ে পূর্ণ করতে পারে না;

এই পুরুষ গুলো কখনো প্রিয় মানুষটিকে ছে'ড়ে দিতে কিংবা ছে'ড়ে যেতে পারে না, বরং আ'মৃ'ত্যু জীবনে এবং মৃ'ত্যু'র পরও মনের মনিকোঠায় রেখে দেয়;

এই পুরুষ গুলো কখনো কোনো অবস্থাতেই নারীদের ছোট করার নিম্ন মানসিকতা রাখে না;

এই পুরুষ গুলো অন্ধকার রাস্তায় অচেনা নারীকে দেখেও দায়িত্ব মনে করে;

এই পুরুষ গুলো রাগের মাথায়ও নারীকে সম্মান দিয়ে কথা বলতে ভুলে না;

এই পুরুষ গুলো কখনোই সংসারের কাজ গুলোকে মেয়েদের কাজ বলে আখ্যায়িত করে না, "সারাদিন কি-ই বা এমন কাজ করো" বলে ছোট করে না, বরং তারা সন্ধ্যায় অফিস থেকে ফিরে ও ছুটির দিন গুলোতে মা কিংবা স্ত্রী'র সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে তাদের কিছুটা হলেও স্বস্তি দেয়;

এই পুরুষ গুলো হয়ত মহা মানব নয় তবে সংসারের প্রিয় মানুষ গুলোর কাছে তারা সত্যিই মহা মানব, এমন ছেলে যে নারীর গর্ভে জন্মায় সে মা নিজেকে রত্নগর্ভা মনে করেন, যে স্ত্রী পায় সে স্ত্রী নিজেকে ভাগ্যবতী মনে করে, যে বোন পায় সে তাকে ঈশ্বরের সেরা আশির্বাদ মনে করে, যে মেয়ে পায় সে তাকে রাজকন্যা মনে করে;

এই পুরুষ গুলো আসলে রুপক অর্থে পুরুষ নয়, এরা সত্যিকার অর্থেই পুরুষ, এরা কখনো নারীর মাথার ছাদ, কখনো কাটা বিছিয়ে রাখা পথে আগলে রাখা হাত, কখনো লজ্জা নিবারনের বস্ত্র, এদের বক্ষ নারীর শ্রেষ্ঠ আশ্রয়স্থল;

এই পুরুষ গুলো সমাজ ও সংসারে Equally

গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রতিটি নারী-ই জীবনে এমন একজন পুরুষের স্বপ্ন দেখে, কিন্তু সবার ভাগ্যে তা জোটে না, কারণ! বর্তমানে এমন পুরুষের সংখ্যা নেহাতই হাতে গোনা;

এক নারীতে আসক্ত পুরুষ গুলো আসলে, নারীদের সমস্ত ঝড় তুফান থেকে আগলে রাখার এক ম্যাজিশিয়ান, এরা এক একটি প্রদীপ, এক একটি রত্ন, সর্বপরি নারীর জীবনের এক অমূল্য সম্পদ।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর