আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর সেই পুলিশ কর্মকর্তাকে পার্বত্য অঞ্চলে বদলি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন আদালতের পুলিশ পরিদর্শক খাইরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পার্বত্য অঞ্চলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাঁকে এ বদলি করা হয়। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাঈদীর মৃত্যুর পর ওই পুলিশ পরিদর্শকের ফেসবুক আইডির একটি পোস্টকে কেন্দ্র করে তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। আরএমপি পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ আগস্ট) মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ওদিন রাতেই আদালতে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম শোক জানিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন।


তাতে তিনি লেখেন, ‘‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।’’ খাইরুলের ফেসবুক পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিজয় বিপ্লব তালুকদার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তবে, পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তা ডিলিট করে দেন তিনি। আরএমপির সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) উৎপল কুমার চৌধুরী তদন্তে নিশ্চিত হয়েছেন, খাইরুল ইসলামের ফেসবুক আইডি থেকেই পোস্টটি প্রকাশ করা হয়েছিল। বুধবার তিনি পুলিশ কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আরএমপির অপরাধ ও শৃঙ্খলা শাখার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, পরিদর্শক খাইরুল ইসলামের ফেসুবক পোস্টটি নিয়ে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনসহ এ বিষয়ে করণীয় নির্দেশনা পেতে আরএমপি থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাঁকে বদলির নির্দেশ আসে। ঘটনার বিষয়ে পুলিশ পরিদর্শক খাইরুল ইসলাম বলেন, আমি সরল মনে পোস্টটি দিয়েছিলাম। পরে বুঝতে পারি, সেটি দেওয়া ঠিক হয়নি। কিছু সময় পর আমি পোস্টটি ডিলিট করে দেই। তবে বদলির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পরিদর্শক খাইরুল ইসলাম।

Tag
আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২২ ঘন্টা ৩৫ মিনিট আগে