দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ধর্মপাশায় সরকারি প্রায় দু’লক্ষ টাকার গাছ কেটে নিল মাষ্টার রফিকুল ইসলাম


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের  বৌলাম গ্রামে  সরকারি রাস্তার পাশ থেকে দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  মো: রফিকুল ইসলাম মাষ্টার   (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।  


সরজমিনে গিয়ে দেখা মেলে দুটি মেহগনি গাছ ও একটি রেইনট্রি গাছ কেটে স্হানীয়  স'মিলে নেয়া  হয়েছে। বাকি আরও তিনটি গাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে রফিকুল ইসলামের নিয়োজিত  গাছ কাটার লোকজন। 


রফিকুল ইসলাম উপজেলার পাইকুরাটি  ইউনিয়নের বৌলাম গ্রামের  মৃত আলীম উদ্দিনের  ছেলে। তিনি এলাকায় একটি মাধ্যমিক স্কুলের ধর্মীয় শিক্ষক। স্বানীয়ভাবে প্রভাবশালী এই শিক্ষকের এক ভাই সদ্য অবসরপ্রাপ্ত সুনামগঞ্জ জেলার স্হানীয় সরকার ও প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী। অন্যজন নেত্রকোনা জেলার প্রধান হিসাবরক্ষক।

সরেজমিনে দেখা যায়, জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি   ইউনিয়নের  বৌলাম  এলাকায়  সরকারি রাস্তার দুপাশে বেশ বড় বড় বাহারি গাছের সারি রয়েছে।


 রফিকুল ইসলাম  দাবি করে বলেন, এই গাছগুলো আমার বাবা জমিতে বপন করেছেন, এই রাস্তা সরকারি রাস্তা না। এই রাস্তার কাগজপত্র ও আর এস রেকর্ড এখনো আমার বাবার নামে। 

তবে এলাকাবাসীর অভিযোগ এই জায়গা সরকারি, ডিসি খতিয়ানের জায়গা। তারা কৌশলে সরকারি এই জায়গা দখল করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বানীয় এক বাসিন্দা জানান, শুধু এই তিনটি গাছ নয় পূর্বেও রফিকুল ইসলাম এই রাস্তার পাশে আগে চার থেকে পাঁচটি গাছ কর্তন করেছেন। 

সরেজমিনে এই বাসিন্দার অভিযোগের সত্যতা পাওয়া যায়।

যেহেতু তিনি সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি, এটা সরকারি এল জি ইডির  রাস্তা, তাই আমি ইউনিয়ন ভূমি অফিসের নায়েবকে বিষয়টি অবগত করি।


অভিযুক্ত রফিকুল ইসলাম  বলেন, আমি পৈত্রিক জায়গা থেকে গাছ কাটছি, এছাড়া এই গাছগুলো আমার বাবার হাতে বপণ করা। আমার বিরুদ্ধে কেউ হয়-তো অপপ্রচার করছে যে আমি সরকারি জমি থেকে গাছ কাটছি। 

যে রাস্তা দেখছেন এই রাস্তা আমাদের  ব্যক্তিগত জমির ওপর দিয়ে গিয়েছে । আপনার নিজের রাস্তায় সরকারিভাবে ইট সলিং কিংবা ব্রিজ করেছে সরকার কেন এমন প্রশ্ন করল তিনি তার কোনো সদুত্তর দিতে পারেননি।


ধর্মপাশা  বন বিভাগের কর্মকর্তা  রবিন আহমেদ  বলেন, উপজেলার বৌলাম এলাকায় আমাদের বন বিভাগের কোনো বনায়ন নেই।  তবে এটা  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাহেবে দেখার দায়িত্ব,  উনি ব্যবস্থা নিবেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার কোনো সুযোগ নেই, কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তবে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় নেওয়া হবে।


Tag
আরও খবর