আজ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা স্বর্ণের নতুন দাম নির্ধারণ, আজ থেকেই কার্যকর ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা নিরাপদ ঔষধ চাই’ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন নড়াইলের সন্তান খান সুলতান মাহমুদ রাজনৈতিক হামলাকে পারিবারিক বিরোধ সাজিয়ে জমি দখলের অভিযোগ নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রাম্য সালিশের পর বাবাকে কারাগারে পাঠাল আদালত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ কুলিয়ারচরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

খুলনা বিশ্ববিদ্যালয়ে এডুকেশন এক্সপো উদ্ভবোন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ও ছাত্র বিষয়ক পরিচালক দপ্তরের সার্বিক সহযোগিতায় ‘কেইউসিসি এডুকেশন এক্সপো ১.০’ অনুষ্ঠিত হয়। আজ ২০ আগস্ট (রবিবার) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই এডুকেশন এক্সপো উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের চতুর্থ তলায় আয়োজিত এই এডুকেশন এক্সপোর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দক্ষ দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেভাবেই গড়ে তোলা হচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানের উন্নয়ন ঘটছে। শিক্ষার্থীরা এখন শিক্ষা ও গবেষণার পাশাপাশি কো-কারিকুলা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও আগ্রহী। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায় তাদের জন্য এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এই সুন্দর আয়োজনকে স্বাগত জানাই। 

তিনি খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ও ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে এই এডুকেশন এক্সপো আয়োজনের জন্য এবং এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান।  

এসময় খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ এডুকেশন এক্সপোতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন দেশভিত্তিক ১৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। যেখানে ওই দেশসমূহে উচ্চশিক্ষা বিষয়ক যাবতীয় প্রয়োজনীয় তথ্যাদি সরবরাহ করা হয়। এর পাশাপাশি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে দিনব্যাপী উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর