ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা জীববৈচিত্র্য রক্ষায় আজ থেকে তিন মাস বন্ধ সুন্দরবনের দুয়ার নড়িয়ার কেদারপুরে বাড়িতে ঢুকে হামলা-ধর্ষণচেষ্টার অভিযোগ

জামালপুরের বিএনপির ৪৮ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামালপুরের বিএনপির ৪৮ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বিএনপি নেতাকর্মীদের ছয় সপ্তাহের আগাম জামিন দেন।
একই সঙ্গে আসামিদের এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, জামিন প্রাপ্তরা হলেন, জামালপুর সদর থানার  ৬ জন, মেলান্দহ থানার ১১ জন, মাদারগঞ্জের থানার ১১ জন, ইসলামপুর থানার ২০ জন।

আইনজীবী মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ঢাকায় সরকার পতনের কর্মসূচি এবং বিক্ষোভ  মিছিল অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা সভা করার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্ঘাতমুলক কাজের মাধ্যমে সরকারের পতন ঘটানোর পরিকল্পনার অভিযোগে পুলিশ দাবি হয়ে সম্প্রতি জামালপুরে বিভিন্ন থানায় নামে-বেনামে অন্তত ৫০০ শত বিএনপি নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন।

এরমধ্যে মঙ্গলবার ৪৮ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
এসময় আদালতে প্রাঙ্গনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহসম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল এবং ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, 'বিএনপির আন্দোলন বন্ধের হীন উদ্দেশ্যে নেতা-কর্মীদের মাঝে এক ধরনের ভয়-ভীতি সঞ্চার করতেই পুলিশ বাদি হয়ে ভিত্তিহীন নাশকতার পরিকল্পনার অভিযোগে গণহারে মামলা ঢুকে দিচ্ছে। এছাড়া গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে নেতাকর্মীদের গ্রেপ্তার করে জেলহাজতে ঢুকাচ্ছে।


আরও খবর