তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি ও ছড়াকার শাহ আলম বিল্লাল


শাহ আলম বিল্লাল কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের নান্দানিয়া গ্রামে ১৭ এপ্রিল ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম আব্দুল বারেছ ও মাতা মনোয়ারা খাতুন। মা বাবার চতুর্থ সন্তানের মধ্য তিনি প্রথম।গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া করেন।হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এস এস সি পাশ করেন।স্কুলে ছাত্র থাকাকালীন 'আর্তনাদ' কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে ছড়িয়ে পড়ে তাঁর কবি প্রতিভা। স্থানীয় ও জাতীয় বিভিন্ন দৈনিকে এবং সাপ্তাহিক পত্র পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে প্রতিনিয়ত প্রকাশিত হয় তাঁর বহু কবিতা ও ছড়া। তিনি হোসেনপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স পাশ করে। তখন প্রকাশিত হয় 'ছড়ার গাড়ি দিচ্ছে পাড়ি' ছড়াগ্রন্থ তিনি একজন ছড়াকার হিসেবে পরিচিতি লাভ করেন। 'দ্বিতীয় ছড়াগ্রন্থ 'কড়া মাইসিন ছড়া মাইসিন' তিনি সমাজের নানা অনিয়ম ও অসঙ্গতিকে তীর্যকভাবে তুলে ধরেছেন ছড়াগ্রন্থে। তিনি ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম এ ডিগ্রী লাভ করেন। লেখালেখিতে শাহ আলম বিল্লাল খুব সুপরিচিত একটা নাম, অল্প বয়সে তিনি সর্বমহলে পরিচিত মুখ।পাঠক মহলে ব্যাপক সাড়া পেয়েছেন তিনি। প্রত্যেকটি ছড়াই পাঠক জনপ্রিয়তা কুড়িয়ে চলছে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৭ টি। সম্পাদনা করেন মাসিক ও ত্রৈমাসিক সাহিত্যর বিভিন্ন ছোট কাগজ। তিনি নিজ গ্রামে গড়ে তুলেছেন' বারিক-মনোয়ারা পাঠাগার 'গড়ে তুলেছেন বিভিন্ন সাহিত্য সংগঠন। হেসেনপুর সাহিত্য সংসদ,কিশোরগঞ্জ ভোরের সূর্য সাহিত্য পরিষদ,দপ্তর সম্পাদক কিশোরগঞ্জ ছড়াকার সংসদ, কিশোরগঞ্জ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, হোসেনপুর গণগ্রন্থাগার সমিতির সাধারণ সম্পাদক, উদীচি শিল্পী গোষ্ঠী হোসেনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। শাহ আলম বিল্লাল পেয়েছেন স্থানীয় বহু পুরস্কার ও সম্মাননা এবং সনদ।

তিনি শিশুসাহিত্য ও শিশু কিশোরদের জন্য লিখছেন নিরন্তর। কবি ও ছড়াকার শাহ আলম বিল্লাল এর জন্য রইল শুভকামনা। বাংলা সাহিত্যে আরো নতুন কিছু উপহার দিক এই প্রত্যাশা রইল।

Tag
আরও খবর