মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চায় ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2023 09:44:52 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চায় নির্বাচন কমিশন (ইসি)।


বুধবার (২৩ আগস্ট) নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা বলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।


তিনি বলেন, নীতিমালা যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, বিদেশি পর্যবেক্ষকদের যাতে সুবিধা হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও বসব। তারপর খসড়া দেব, তারপর কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত করব।


অতিরিক্ত সচিব বলেন, বিদেশি পর্যবেক্ষক যারা আসবে, তাদের নীতিমালা প্রণয়নের বিষয়ে আমরা একেবারে প্রাথমিক একটি মিটিং করেছি। আরও কয়েকটি মিটিং লাগবে। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজস্ব বোর্ড ও তথ্য মন্ত্রণালয়সহ মিটিং করেছি। আজ শুধুমাত্র ব্রেইন স্টর্মিং হয়েছে। কোনো সিদ্ধান্ত আসেনি। আগামী সপ্তাহে আবার বসব।


তিনি আরো বলেন, নীতিমালার কোন কোন জায়গায় পরিবর্তন হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। পরে সিদ্ধান্ত হবে।


অশোক কুমার বলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করা হবে আশা করি। এটি চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে। তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে, সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসেবে আসতে পারবে।

আরও খবর