ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

স্থায়ী আবাসন এর দাবিতে সানন্দবাড়ীতে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৩ আগসষ্ট) ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ সানন্দবাড়ী উপ থানা শাখার আয়োজনে ৩১ ভূমিহীন জনগোষ্ঠী পরিবারের জন্য আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রীকৃষ্ণ হরিজন, শ্রী তুলসী হরিজন,  শ্রী দুলাল দাস, মতি কৃষ্ণ, শ্রী স্মৃতি, শ্রী শ্যামল হরিজন,  শ্রী বিশ্বনাথ হরিজন, প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘রাজধানীসহ সারা দেশে প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। আমরা দেশের একটি গুরুত্বপূর্ণ কাজ পরিষ্কার-পরিচ্ছন্নতা করে মানুষের সুস্বাস্থ্য রাখার পবিত্র দায়িত্ব পালন করছি। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে এই জনগোষ্ঠী ভূমিহীন। সানন্দবাড়ীতে নিজস্ব ভূমি নাথাকায় অসহায় ভাবে  মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের। 

হরিজন নেতা শ্রী সুজন হরিজন  তার বক্তব্যে বলেন, ‘বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হরিজনরা কিছু সুযোগ সুবিধা ভোগ করলেও ইউনিয়ন পর্যায়ে  নিয়োজিত হরিজনদের সুযোগ সুবিধা একেবারেই কম।

তিনি বলেন, ‘হরিজনদের সন্তানরা স্কুলে ভর্তি হতে গেলে বিভিন্ন বাধার মুখে পড়ে। একইভাবে চাকরি জীবনে, সামাজিক ও পারিবারিক জীবনে প্রতিনিয়ত হাজারো সমস্যা মোকাবেলা করে বেঁচে থাকতে হয় এ সম্প্রদায়ের লোকজনকে।

 এ সময় বক্তারা হরিজন সম্প্রদায়ের ৩১ পরিবারের জন্য আবাসনের জোর দাবি জানান।

আরও খবর