দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে আওয়ামীলীগ নেতার ছেলেকে মারধর ও ভাংচূড়ের ঘটনায় মামলা।

 দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রমজান আলীর সাথে ব‍্যক্তিগত শত্রুতার জের ধরে তার বাড়িতে অত্র ইউনিয়নের কতিপয় দুষ্কৃতিকারী দিনের আলোতে প্রকাশ‍্যে বাড়িতে অনধিকার প্রবেশ করে  বাড়িঘড় ভাংচূড় টাকা পয়ষা লুটপাটসহ তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করার অপরাধে সংশ্লিষ্ট আসামীদের বিরুদ্ধে দিনাজপুর কোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়।যাহার মামলা নাম্বার ৬৬৮।
দিনাজপুর সদর উপজেলার ৯নং আশকরপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সহসভাপতি মোঃ রমজান আলীর দিনাজপুর কোতয়ালী থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায় ২২আগষ্ট সকালে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতির ছোট ছেলের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। বর্তমানে এম আব্দুর রহিম মেডিকেলে চিকিৎসাধীন। 
ঘটনাস্থল থেকে জানা যায়,  মঙ্গলবার সকালে একদল সন্ত্রাসী বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তার ছোট ছেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে বাসায় প্রবেশ করে এবং বাসার ভিতরে তান্ডব চালায় এমন একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

এই ঘটনার জেরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি মামলা হয়। মামলার সূত্র ধরে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় একদল সন্ত্রাসী মঙ্গলবার সকাল ৭ টার সময় একত্রিত হয়ে আওয়ামিলীগের সহ-সভাপতি আলহাজ রমজান আলীর বাসার সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাসার বাহিরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে দূরে সরে যেতে বলে। তারপরে সন্ত্রাসীরা বাসার সিসিক্যামেরা ভেঙে ভিতরে প্রবেশ করে। অনেক্ষন তান্ডব চালানোর পরে সন্ত্রাসীরা একে একে চলে যায়। 

৯৯৯ হেল্পলাইন নম্বরে ফোন করা হলে ৮.৩০ মিনিটে পুলিশের গাড়ি এসে ঘটাস্থল থেকে ২ জনকে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে সাধারণ জনগণ দুঃখ প্রকাশ করে এবং ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানায়।

Tag
আরও খবর