আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ১টি ওয়ানশুটার গান ও ১ কেজি হোরোইনসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে ১টি লোহার তৈরী দেশীয় অবৈধ ওয়ান শুটার গান ও ১ কেজি হোরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

আজ শুক্রবার দেড়টার সময় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজারস্থ পুরাতন জামে মসজিদ এর গেটের সামনে রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উত্তর পার্শ্বে হতে দৌড়ে পালানোর চেষ্টা কালে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল (৩৯) ও তার সহযোগী ইসমাইল হোসেন (২৪)। জামাল গোদাগাড়ী থানার দিয়াড় মানিকচর এলাকার রকিবুর রহমানের ছেলে। ইসমাইল একই থানার ভগবন্তপুরের আনারুল হকের ছেলে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ অভিযানের অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টার সময় রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি টিম গোদাগাড়ীর মাটিকাটা আদর্শ কলেজ এবং এর সন্নিহিত এলাকায় অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই আভিযানিক দল জানতে পারে দেড়টার সময় গোদাগাড়ীর মহিষালবাড়ী বাজারের পুরাতন জামে মসজিদের গেটের সামনে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার জন্য দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল হাই তার টিম নিয়ে মহিষালবাড়ী পুরাতন জামে মসজিদের গেটের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন।

ডিবি পুলিশের উপস্থিতি জানতে পেয়ে দুই অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তারা উভয়েই রাজশাহীর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামালের হাতে থাকা লাল কাপড়ের ব্যাগের মধ্য থেকে দুইটি স্বচ্ছ পলিথনে বাদামি রঙয়ের এক কেজি হোরেইন উদ্ধার করা হয়। এ ছাড়া একই অভিযুক্তের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের অংশে কোমরে গোঁজানো অবস্থায় একটি দেশিয় সক্রিয় ও অবৈধ ওয়ানশুটার গান আগ্নোয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ৫৭।


Tag
আরও খবর