দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-08-2023 04:47:24 am

চট্রগ্রাম শিক্ষা বোর্ডের প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ।


রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় শুরু হয় এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অব্যশিক) বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে দুপুর ১টা পর্যন্ত।


সংশ্লিষ্টরা জানান, আজ আলিম পরীক্ষার্থীরা ইংরেজি প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু করবেন। আর এ দিন এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রোববার অন্যান্য বোর্ডের মতো চট্টগ্রাম বোর্ডেও এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এর আগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়। এই তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছিল।


আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এ বছর আলিম পরীক্ষায় অংশ নেবেন ৯৮ হাজার ৩১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৫৩ হাজার ৬৩ জন ছাত্র ও ৪৪ হাজার ৯৬৮ জন ছাত্রী।


অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ৫২ হাজার ৭১৭ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র এক লাখ ৯ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৪৩ হাজার ৯৬৮ জন।


শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম-বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার নির্ধারিত সূচি অনুযায়ী (২৭ আগস্ট) থেকে এ পরীক্ষাগুলো চলবে। পরীক্ষা পিছিয়ে ২৭ আগস্টে নিয়ে যাওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

Tag
আরও খবর