রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

গোয়ালন্দে ভ্যান খাদে পড়ে মসলা বিক্রেতা নিহত।

 

রাজবাড়ীর গোয়ালন্দে ভ্যান খাদে পড়ে কুদরত আলী শেখ (৪৫)নামে এক মসলা বিক্রেতা নিহত হয়েছেন। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে। ২৭ শে আগস্ট (রবিবার )দুপুরে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকার গ্রামীণ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুদরত আলী শেখ একজন মসলা বিক্রেতা ছিলেন।

তিনি নিজ ভ্যানে করে বিভিন্ন এলাকার হাট-বাজার ঘুরে ঘুরে খাবার মসলা বিক্রি করতেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে হলুদ, ধনিয়া, জিরাসহ বিভিন্ন মসলা বোঝাই ভ্যান নিয়ে নিজেই চালিয়ে কুটি পাঁচুরিয়া হাটে যাচ্ছিলেন। গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়িকে সাইড দিচ্ছিলেন কুদরত। এসময় সাইড দিতে গিয়ে হঠাৎ উল্টে রাস্তার পাশে গভীর খাদে ভ্যানসহ পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা  এগিয়ে এসে দ্রুত পড়ে থাকা মালবোঝাই ওই ভ্যানের নিচ থেকে মারাত্মক আহত অবস্থায় কুদরতকে দ্রুত উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শরিফুল ইসলাম আজকের দর্পণকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই কুদরত শেখের মৃত্যু হয়েছে।’

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে