বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, হুমকির মুখে ড্রাগন চাষসহ অন্যান্য ফসল

রাজশাহীর গোদাগাড়ীতে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অভিযোগ ভুক্তভোগি ড্রাগন চাষি ইসমাইল হোসেন। বিদ্যুৎ বিচ্ছন্ন করায় হুমকির মুখে পড়েছে ড্রাগন চাষসহ ত্ন অন্যান্য ফসলি জমি। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৬২) করেছেন ভুক্তভোগী ড্রাগন চাষি ইসমাইল হোসেন (৪০)। 

এর আগে বৃহস্পতিবার দুপুরের এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে ও উপজেলা কৃষি দফতরেও অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন তিনি। 

ইসমাইল হোসেন গোদাগাড়ীর উপজেলার পিরিজপুর এলাকার বাসিন্দা। গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘি এলাকায় নসরতপুর মোজায় তার ড্রাগন বাগান। চার বিঘার এই ড্রাগন বাগানে দেড় কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানা গেছে। এছাড়াও কয়েক বিঘা জমিতে ধান চাষ, টমেটো চাষ ও পুকুরে করছে মাছ চাষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় পানির অভাবে সেচ দিতে না পারায় হুমকির মুখে পড়েছে ড্রাগন বাগানসহ তার কৃষি খামারটি।

ইসমাইল হোসেন জানান, ভালো ফলন পাওয়ায় সম্প্রতি আরও ১১ বিঘা জমি লিজ নিয়ে ড্রাগন চাষ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছেন তিনি। এতে সবমিলিয়ে অন্তত দেড় কোটি টাকা খরচ হবে। তার বাগানের পশ্চিম পাশে যমুনা ইন্ডাস্ট্রিয়ালের এগ্রো পার্ক। তার ড্রাগন বাগানসহ ১৫ বিঘা জমির ওপর নজর পড়েছে ওই পার্কের মালিক পক্ষের। আশপাশে কিছু জমিও কিনেছে তারা। যে কোনো মূল্যে তার বাগানের জমিও কিনতে চান তারা। এনিয়ে সরাসরি এবং দালালের মাধ্যমে প্রস্তাব দিচ্ছিলেন ড্রাগন চাষিকে। কিছুতেই জমি দিতে রাজি না হওয়ায় নানান কৌশলে দমনপীড়ন শুরু করে পার্ক কর্তৃপক্ষ। 

তিনি আরও জানান, নির্যাতনের অংশ হিসেবে গত ১৮ সেপ্টেম্বর দুপুরের দিকে কারখানার লোকজন নিয়ে জেনারেল ম্যানেজার আব্দুস সেলিম ও ম্যানেজার আবু সুফিয়ান বাদশা তাকে পল্লী বিদ্যুৎ সমিতির কাঁকনহাট জোনাল দফতরে তুলে নিয়ে যান। সেখানে সাদা কাগজে সই নিয়ে ওই দিন সন্ধ্যায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ কেটে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। 

সেই থেকেই বাগানে সেচ এবং আলোকায়ন বন্ধ হয়ে যায়। এই অবস্থা চলতে থাকলে লোকসানের আশঙ্কা করছেন তিনি। এছাড়াও কাজ হারিয়ে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়তে পারেন বাগানে কর্মরত শ্রমিকরা। 

তবে ড্রাগন বাগান মালিককে তুলে নিয়ে গিয়ে সাদা কাগজে সই নেওয়ার অভিযোগ অস্বীকার করেন যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো পার্কের জেনারেল ম্যানেজার আব্দুস সেলিম। তিনি বলেন, এরকম কিছু জানা নেই। যারা জমির মালিক তারাই এসব ভালো বলতে পারবেন। আমরা তো কর্মচারী। 

এদিকে এমন কাণ্ডের কিছুই জানেন না বলে দাবি করেছেন যমুনা ইন্ডাস্ট্রিয়াল এগ্রো পার্কের ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান। কীভাবে এমন কাণ্ড ঘটল তা খোঁজ নেবেন বলেও জানান তিনি। 

তবে ওই চাষির আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে দাবি করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কাঁকনহাট জোনের ডিজিএম তরিকুল ইসলাম। তিনি বলেন, তিনি নিজে এসে লিখিত আবেদন করেছেন। সেই প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তারা দেখছেন। ওই বাগান মালিকের ফসল রক্ষায় তারা কার্যকর ব্যবস্থাও নেবেন।

তবে এমন তথ্য তার কাছে এখনও নেই বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোজদার হোসেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। তিনি বলেন, ইসমাইল হোসেনের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে। সেটি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। 

Tag
আরও খবর

6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১২ ঘন্টা ৪৮ মিনিট আগে






6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে