পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

ডোমারে প্রেমিকের বাবার দায়েরকৃত মামলায় প্রেমিকা আদালতে

নীলফামারীর ডোমারে প্রেমিকের বাবার দায়ের করা মামলায় বিয়ের দাবিতে ৭দিন ধরে অনশনরত প্রেমিকাকে উদ্ধার করে আদালতে হাজির করেছে পুলিশ। পরে আদালত ওই প্রেমিকাকে তার বাবার জিম্মায় দেয়।

সোমবার (২৮ আগস্ট) সকালে ডোমার থানা এসআই পরিতোষ রায় আদালতের আদেশে উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্ব হরিণচড়া ফরেস্টপাড়া এলাকার আবু হোসেনের বাড়ি থেকে ওই প্রেমিকাকে উদ্ধার করে। 

প্রেমিক এইচএসসি পড়ুয়া রাব্বি ইসলাম আবু হোসেনের ছেলে। প্রেমিকা পার্শ্ববর্তী বামুনিয়া ইউনিয়নের জৈনেক এক মাছ ব্যবসায়ীর মেয়ে(১৯)।

ভূক্তভোগী প্রেমিকার বাবা বলেন, হরিণচড়া ইউনিয়নের চেয়ারম্যান রাসেল রানার সরল কথায় বিশ্বাস করে আজকে আমার মেয়েকে আদালতে দাঁড়াতে হলো। আদালত থেকে সোমবার (২৮আগস্ট) মেয়েকে আমার জিম্মায় নিয়ে আসি। রাসেল চেয়ারম্যান আমাদের কাছে ১০লাখ টাকা চায়। টাকা নিয়ে আসলে রাতেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিবে বলে জানান। আমি চেয়ারম্যানকে বলি আপনি উভয় পক্ষকে নিয়ে বসেন। বসলে একটা কিছু হবে বলে জানাই। আমার মেয়েকে ছেলের পরিবারের লোকজন অনেক মারধর করেছে।

এবিষয়ে ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান জানান, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনরত প্রেমিকার বিষয়টি আপোষ মিমাংসার কথা বলে কালক্ষেপণ করে হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা। সোমবার সকাল ১১টায় উভয়পক্ষকে নিয়ে থানায় বসার কথা ছিলো। কিন্তু সকালে জানতে পারি মেয়েটিকে পুলিশ নিয়ে গেছে। আমাদেরকে অপেক্ষায় রেখে রাসেল চেয়ারম্যান ও ছেলের বাবা জোগসাজশে আদালতে মামলা করে।

এব্যাপারে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, দুই পরিবারকে নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ছেলে বাড়িতে না থাকায় ছেলের বাবা আপোষ না করে আদালতে মামলা করেন।

ডোমার থানা এসআই পরিতোষ রায় জানান, রাব্বির বাবা আবু হোসেনের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে সকালে ওই প্রেমিকাকে তার প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে আদালতে প্রেরন করেছি।

Tag
আরও খবর